কদাচার

কদাচার, কদাচরণ [ kadācāra, kadācaraṇa ] বি. জঘন্য বা বিশ্রী আচরণ, খুব খারাপ কাজকর্ম। বিণ. কুত্সিত আচারবিশিষ্ট। [সং. কু + আচার, আচরণ]। কদাচারী (-রিন্)–বিণ. জঘন্য আচরণকারী, দুর্বৃত্ত।

কদাচিত্

কদাচিত্, কদাচন [ kadācit, kadācana ] অব্য. ক্রি-বিণ. কোনো সময়ে; দৈবাত্ কখনো; খুব একটা নয় (আমি কদাচিত্ সেখানে যাই)। [সং. কদা + চন, চিত্]।

কদাচন

কদাচন, কদাচিত্ [ kadācana, kadācit ] অব্য. ক্রি-বিণ. কোনো সময়ে; দৈবাত্ কখনো; খুব একটা নয় (আমি কদাচিত্ সেখানে যাই)। [সং. কদা + চন, চিত্]।

কদাচ

কদাচ [ kadāca ] অব্য. ক্রি-বিণ. কখনো, কখনোই (এ কাজ আমার দ্বারা কদাচ হবে না); দৈবাত্ কখনো। [সং. কদাচন]।

কদাকার

কদাকার [ kadākāra ] বিণ. অত্যন্ত কুত্সিত বা জঘন্য আকৃতিবিশিষ্ট। [সং. কু + আকার]।

কদল

কদল, কদলী [ kadala, kadalī ] বি. কলা; কলাগাছ।

কদলী

কদলী, কদল [ kadalī, kadala ] বি. কলা; কলাগাছ। [সং. ক + √ দল্ + অ + ঈ]। কদলীকুসুম, কদলীপুষ্প–বি. কলার ফুল, মোচা।

কদর্যতা

কদর্যতা–বি. কদর্য [ kadarya ] বিণ. ১. অত্যন্ত কুত্সিত, জঘন্য, হীন, নীচ; ২. (মূল অর্থ কিন্তু বর্ত. বিরল) কৃপণ। [সং. কু + অর্য]।