ক কপালি কপালি [ kapāli ] বি. ১. চৌকাঠের মাথা বা মাথার কাঠ, ঝনকাঠ; ২. (আঞ্চ.) খেজুর গাছের মাথার দিকের অংশ যেখান থেকে রস নির্গত হয়। [দেশি]।
ক কপাল ঠোকা কপাল ঠোকা–ক্রি. বি. ১. মাটিতে মাথা ঠুকে প্রণাম করা, মাথা খোঁড়া; ২. যে কাজের ফল অনিশ্চিত তাতে সাফল্য অর্জনের জন্য মাথা খুঁড়ে দৈবের সাহায্য পাবার চেষ্টা করা।