কয়েক

কয়েক [ kaẏēka ] বিণ. কতিপয়, অল্পসংখ্যক। [বাং. কয়১ + এক]।

কয়ালি

কয়ালি–বি. কয়ালের পারিশ্রমিক বা পেশা।

কয়াল

কয়াল [ kaẏāla ] বি. ১. যে ব্যক্তি বাজারে বা আড়তে ধান, চাল ইত্যাদি ওজন করে; ২. শস্যসংগ্রাহক ও শস্যসংরক্ষক। [তু. আ. কইয়াল্]। কয়ালি–বি. কয়ালের পারিশ্রমিক বা পেশা।

কয়

কয়১ [ kaẏa ] বিণ. ১. কত (কয়টা কাপড় এনেছ?); ২. কতিপয় (এতে কয়টা দিন চলে যাবে)। [< সং. কিয়ত্]। কয়২ [ kaẏa ] ক্রি. (কথ্যভাষায় ও কাব্যে) বলে (ময়না কথা কয় না)। [বাং. √ কহ্]।

কম্র

কম্র [ kamra ] বিণ. ১. কমনীয়, সুন্দর (‘কম্র নীড় বাঁধে’: সু.দ.); ২. অভিলাষী, কামুক। [সং. √ কম্ (=কান্তি, ইচ্ছা) + র]।

কম্বলসম্বল

কম্বলসম্বল–বি. ১. অতি দরিদ্র অবস্হা; ২. সন্ন্যাসজীবন। বিণ. কম্বলই একমাত্র সম্বল এমন অবস্হাবিশিষ্ট, অতি দরিদ্র।

কম্বল

কম্বল [ kambala ] বি. মোটা পশমি চাদরবিশেষ; মূলত ভেড়ার লোমে প্রস্তুত বিছানায় পাতার বা গায়ে দেওয়ার মোটা চাদরবিশেষ। [সং. √ কম্ (ব্ আগম) + অল]। কম্বলসম্বল–বি. ১. অতি দরিদ্র অবস্হা; ২. সন্ন্যাসজীবন। বিণ. কম্বলই একমাত্র সম্বল এমন অবস্হাবিশিষ্ট, অতি দরিদ্র।

কম্ফর্টার

কম্ফর্টার [ kampharṭāra ] বি. গলাবন্ধ, গলা গরম রাখার জন্য (সাধারণত পশমের) পটিবিশেষ। [ইং. comforter]।