ক করাল করাল [ karāla ] বিণ. ১. বড় বড় দাঁতযুক্ত, দন্তুর; ২. ভয়ানক আকৃতিবিশিষ্ট; ভীতিজনক; ৩. ভীষণ; ৪. তুঙ্গ। [সং. কর + √ অল্ + অ]। করালবদনা–বিণ. (স্ত্রী.) ভীষণ মুখবিশিষ্টা। ☐ বি. মহাকালী। করালী–বি. (স্ত্রী.) ১. চামুণ্ডা, চণ্ডী; ২. অগ্নিজিহ্বাবিশেষ।
ক করানো করানো [ karānō ] ক্রি. অপরকে দিয়ে করিয়ে নেওয়া। ☐ বি. উক্ত অর্থে (মাঝে মাঝে গোরুকে স্নান করানো ভালো)। ☐ বিণ. করিয়ে নেওয়া হয়েছে এমন (করানো অঙ্ক আবার করে কী লাভ?)। [বাং. √ কর্ + আনো]।
ক করাত করাত [ karāta ] বি. লোহার পাত দিয়ে তৈরি একদিকে দাঁত-কাটা কাঠ চেরাইয়ের বা অন্য দ্রব্য কাটবার যন্ত্রবিশেষ। [সং. করপত্র]। করাতি, (বর্জি.) করাতী–বি. করাত দিয়ে কাঠ চেরা যার পেশা।
ক করাঘাত করাঘাত [ karāghāta ] বি. চড়, চপেটাঘাত, চাপড়; হাত বা করতল দিয়ে আঘাত (কপালে করাঘাত)। [সং. কর৩ + আঘাত]।
ক করেত করেত, করাইত, কিরাইত [ karēta, karāita, kirāita ] বি. বিষধর সাপবিশেষ। [< সং. কিরাত = সর্প; তু. 'কিরাতাশিন্' অর্থাত্ সর্পভুক, গরুড়ের অন্যতম নাম]।