ক কর্কোটক কর্কোটক, কর্কোট [ karkōṭaka, karkōṭa ] বি. ১. তীব্র বিষবিশেষ; ২. সাপবিশেষ; ৩. কাকরোল এবং তার গাছ; ৪. কাঁকুড়। [সং. কর্কোটক]।
ক কর্কোট কর্কোট, কর্কোটক [ karkōṭa, karkōṭaka ] বি. ১. তীব্র বিষবিশেষ; ২. সাপবিশেষ; ৩. কাকরোল এবং তার গাছ; ৪. কাঁকুড়। [সং. কর্কোটক]।
ক কর্কশ কর্কশ [ karkaśa ] বিণ. ১. অমসৃণ, খরখরে (কর্কশ মেঝে, কর্কশ দেওয়াল); ২. শ্রুতিকটু, কঠোর (কর্কশ বাক্য); ৩. নির্মম, নিষ্ঠুর (কর্কশ প্রকৃতি); ৪. নীরস, শুষ্ক। [সং. কর্ক + শ (অস্ত্যর্থে)]। বি. কর্কশতা।
ক কর্কটিকা কর্কটিকা, কর্কটি [ karkaṭikā, karkaṭi ] বি. কাঁকুড়; কাঁকুড়গাছ। [সং. √ কর্ক্ + অট্ + ই, + ক + আ (স্ত্রী.)]।
ক কর্কটি কর্কটি, কর্কটিকা [ karkaṭi, karkaṭikā ] বি. কাঁকুড়; কাঁকুড়গাছ। [সং. √ কর্ক্ + অট্ + ই, + ক + আ (স্ত্রী.)]।
ক কর্কটক্রান্তি কর্কটক্রান্তি–বি. নিরক্ষরেখার ২৩° ২৭’ অংশ উত্তরের অক্ষরেখা, Tropic of Cancer. কর্কটক্রান্তিরোগ–বি. দুরারোগ্য দুষ্ট ক্ষতরোগবিশেষ, ক্যানসার।
ক কর্কটক কর্কটক, কর্কট [ karkaṭaka, karkaṭa ] বি. কাঁকড়া; (জ্যোতিষ.) মেষাদি দ্বাদশ রাশির চতুর্থটি। [সং. √ কর্ক্ + অটন্]