কর্ণিকা

কর্ণিকা [ karṇikā ] বি. ১. কানের গয়নাবিশেষ; ২. পদ্মের বীজকোষ; ৩. বৃন্ত, বোঁটা; ৪. লেখনী। [সং. কর্ণ৩ + ইক + আ]।

কর্ণান্তর

কর্ণান্তর [ karṇāntara ] বি. অন্য কান বা শ্রুতি। ☐ বিণ. ক্রি-বিণ. এক কান থেকে অন্য কানে (খবরটা দ্রুত কর্ণান্তর হয়ে গেল)। [সং. কর্ণ + অন্তর]।

কর্ণাটক

কর্ণাটক–বি. কর্ণাটের অধিবাসী। ☐ বিণ. কর্ণাটের; কর্ণাটসম্বন্ধীয় (কর্ণাটক সংগীত)।

কর্ণাট

কর্ণাট [ karṇāṭa ] বি. দাক্ষিণাত্যের অঞ্চলবিশেষ। [সং. কর্ণ + √ অট্ + অ]। কর্ণাটক–বি. কর্ণাটের অধিবাসী। ☐ বিণ. কর্ণাটের; কর্ণাটসম্বন্ধীয় (কর্ণাটক সংগীত)। কর্ণাটী–বি. (স্ত্রী.) রাগিণীবিশেষ।

কর্ণধার

কর্ণধার–বি. ১. মাঝি, কাণ্ডারি; ২. (গৌণ অর্থে) কর্তা, পরিচালক।

কর্ণশূল

কর্ণশূল–বি. কানের প্রদাহ বা যন্ত্রণা।

কর্ণমল

কর্ণমল–বি. কানের ময়লা, কানের খোল।