ক কর্মানুবন্ধ কর্মানুবন্ধ [ karmānu-bandha ] বি. কাজের প্রয়োজন বা তাগিদ, কাজের বাঁধন। [সং. কর্মন্ + অনুবন্ধ]।
ক কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ [ karmādhyakṣa ] বি. কাজের পরিচালক; কাজের পরিদর্শক বা তত্ত্বাবধায়ক। [সং. কর্মন্ + অধ্যক্ষ]।
ক কর্মাকর্ম কর্মাকর্ম [ karmākarma ] (-র্মন্) বি. কাজ ও অকাজ; কর্তব্য ও অকর্তব্য। [সং. কর্মন্ + অকর্মন্]।
ক কর্মপ্রবচনীয় কর্মপ্রবচনীয় [ karma-prabacanīẏa ] বি. অব্যয় পদবিশেষ, যা নির্দিষ্ট অর্থে কোনো বিশেষ্য বা সর্বনামের পর ব্যবহৃত হয়ে তাকে বিভক্তিযুক্ত করে যথা, হাত দিয়ে খাও, গাছ থেকে পড়ে, তোমার প্রতি বিশ্বাস; অনুসর্গ। [সং. কর্মন্ + প্র + বচনীয়]।
ক কর্মধারয় কর্মধারয় [ karma-dhāraẏa ] বি. (ব্যাক.) সমাসবিশেষ, যাতে সমান বিভক্তিযুক্ত বিশেষণ ও বিশেষ্য পদের মিলন হয় এবং পরপদ বিশেষ্যের অর্থ প্রধান হয় যথা, নীলোত্পল, কানাকড়ি। [সং. কর্মন্ + √ ধৃ + ণিচ্ + অ]।
ক কর্মকার কর্মকার [ karma-kāra ] বি. ১. কামার, লৌহজীবী; ২. বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [সং. কর্মন্ + √ কৃ + অ]।
ক কর্মসূত্রে কর্মসূত্রে–ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ।