কড়াই

কড়াই, কলাই১ [ kaḍāi, kalāi ] বি. ১. মাষকলাই; ২. মটর, শুঁটিযুক্ত যাবতীয় শস্য। [সং. কলায়]।

কলাই

কলাই১, কড়াই [ kalāi, kaḍāi ] বি. ১. মাষকলাই; ২. মটর, শুঁটিযুক্ত যাবতীয় শস্য। [সং. কলায়]। কলাইশুঁটি, কড়াইশুঁটি–বি. মটরশুঁটি। কলাই২ [ kalāi ] বি. রাং ইত্যাদি ধাতুর প্রলেপ; ইনামেল, মিনা (কলাই-করা থালা)। [আ. ক’লা’]।

কলাবৌ

কলাবৌ, কলাবউ, কলাবধূ–বি. ১. দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; ২. কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; ৩. নবপত্রিকা; ৪. নবদুর্গা; ৫. (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; ৬. (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ।

কলাবধূ

কলাবধূ, কলাবৌ, কলাবউ–বি. ১. দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; ২. কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; ৩. নবপত্রিকা; ৪. নবদুর্গা; ৫. (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; ৬. (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ।

কলাবউ

কলাবউ, কলাবধূ, কলাবৌ–বি. ১. দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; ২. কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; ৩. নবপত্রিকা; ৪. নবদুর্গা; ৫. (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; ৬. (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ।

কলাপোড়া খাওয়া

কলাপোড়া খাওয়া (তু. কচুপোড়া খাওয়া)–ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা।

কলা খাওয়া

কলা খাওয়া–ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)।

কলাভৃত্

কলাভৃত্–বি. ১. চন্দ্র; ২. শিল্পী; ৩. শিব।