কাই

কাই [ kāi ] বি. আঠা, লেই; ঘন মাড়। [সং. ক্বাথ]।

কহ্লার

কহ্লার [ kahlāra ] বি. শ্বেতপদ্ম; শালুক; সুঁদি। [সং. ক (=জল) + √ হ্লাদ্ + অ]।

কহায়সি

কহায়সি–ক্রি.(ব্রজ.) বলাও (‘তুঁহু জগনাথ জগতে কহায়সি’)।

কহা

কহা [ kahā ] ক্রি. বলা। ☐ বি. কথন। ☐বিণ. কথিত, উক্ত। [বাং. √ কহ্ + আ]। কহানো–ক্রি. বলানো। কহায়সি–ক্রি.(ব্রজ.) বলাও (‘তুঁহু জগনাথ জগতে কহায়সি’)।

কহনীয়

কহনীয়–বিণ. বলার যোগ্য, কহতব্য।

কহন

কহন [ kahana ] বি. বলা, কথন। [বাং. √ কহ্ + অন]। কহনীয়–বিণ. বলার যোগ্য, কহতব্য।

কহতব্য

কহতব্য [ kaha-tabya ] বিণ. কথনযোগ্য, বলার যোগ্য, বলার মতো (তুমি যা করেছ সে আর কহতব্য নয়)। [বাং. √ কহ্ + সং. তব্য]।