কাঁদাকাটা

কাঁদাকাটা, কাঁদাকাটি–বি. কান্নাকাটি. বিলাপ; কাতরতা প্রকাশ; কাতর অনুনয়বিনয়।

কাঁদন

কাঁদন [ kān̐dana ] বি. ক্রন্দন, রোদন, কান্না। [কাঁদা দ্র]। কাঁদনি–বি কাঁদূনি-র রূপভেদ।

কাঁথী

কাঁথী, কাঁথি [ kān̐thī, kān̐thi ] বি. ১. নদীর উঁচু তীর বা পাড়; ২. প্রাচীর; দেওয়াল। [সং. কন্হা > প্রাকৃ. কংথা > বাং. কাঁথ (=ভিত্তি)]।

কাঁথি

কাঁথি, কাঁথী [ kān̐thi, kān̐thī ] বি. ১. নদীর উঁচু তীর বা পাড়; ২. প্রাচীর; দেওয়াল। [সং. কন্হা > প্রাকৃ. কংথা > বাং. কাঁথ (=ভিত্তি)]।

কাঁথা

কাঁথা [ kān̐thā ] বি. (সাধারণত ছেঁড়া) কাপড় একত্র সেলাই করে প্রস্তুত মোটা আস্তরণ বা শীতবস্ত্রবিশেষ, কন্হা। [সং. কন্হা]।

কাঁড়ি

কাঁড়ি [ kān̐ḍi ] বি. স্তূপ, রাশি (কাঁড়ি কাঁড়ি জঞ্জাল, এক কাঁড়ি ভাত)। [সং. কাণ্ড তু. হি. কাঁড়ী]।

কাঁঢ়র

কাঁঢ়র, কাঁড়ার [ kān̐ḍhāra, kān̐ḍāra ] বি. কর্ণধার, মাঝি, হাইল। [সং. কর্ণধার; তু. কাণ্ডার]।

কাঁড়

কাঁড় [ kān̐ḍ ] বি. ১. বাঁশের ধনুক; ২. বাঁশের তির, বাঁশের বাণ। [< সং. কাণ্ড, কোদণ্ড]।

কাঁটি

কাঁটি, কাঁঠি [ kān̐ṭi, kān̐ṭhi ] বি. ১. তুলসীর মালা (হরি কাঁটি); ২. একনর কণ্ঠহার (সোনার কাঁটি); ৩. তুলসীর মালার গুটিকা (‘ডাগর রসের কাঁঠি গাঁথ্যা পরে গলে’: ব. প.); ৪. জালের কাঠি। [সং. কণ্ঠী, কণ্টিকা]।