কাগতি

কাগতি [ kāgati ] বি. কাগজনির্মাতা সম্প্রদায়বিশেষ, কাগজ প্রস্তুতকারক মুসলমান সম্প্রদায়বিশেষ। [তু. মৈ. কগতা]।

কাগুজে

কাগুজে–বিণ. ১. কাগজসম্বন্ধীয়; ২. কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]।

কাগজি

কাগজি, (বর্জি.) কাগজী [ kāgaji, kāgajī ] বিণ. ১. কাগজসম্বন্ধীয়; ২. কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; ৩. কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। ☐ বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজেকলমে–ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে–বিণ. ১. কাগজসম্বন্ধীয়; ২. কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]।

কাগজপত্র

কাগজপত্র–বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি।

কাগজওয়ালা

কাগজওয়ালা–বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)।

কাগজ

কাগজ [ kāgaja ] বি. ১. কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ; ২. সংবাদপত্র (খবরটা সহ কাগজেই বেরিয়েছে); ৩. দলিলপত্র (কোম্পানির কাগজ)। [আ. < চৈ. কায়গদ্]। কাগজওয়ালা–বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)। কাগজপত্র–বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি।

কাকোদর

কাকোদর [ kākōdara ] বি. সর্প, সাপ। [সং. কাক (বক্র) উদর যার]।

কাকে

কাকে [ kākē ] সর্ব. ১. কাহাকে-র চলিত রূপ; ২. কাউকেই নয় (আমি কাকে ভয় পাই?) [বাং. ‘ক’ শব্দের দ্বিতীয়ার একবচনের রূপ]।