কানা-ঘুষা

কানা-ঘুষা (কানাঘুষা), কানা-ঘুষো (কানাঘুষো)–বি. গোপন রটনা।

কানা-কানি

কানা-কানি–বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা।

কান-বালা

কান-বালা–বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ।

কানফাটানো

কানফাটানো, কানফাটা–বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত।

কানফাটা,

কানফাটা, কানফাটানো–বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত।

কানপাতলা

কানপাতলা–বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন।

কানখুস্কি

কানখুস্কি, কানখুশকি–বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি।

কানখুশকি

কানখুশকি, কানখুস্কি–বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি।

কানকোটারি

কানকোটারি–বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে।

কানে লাগা

কানে লাগা–ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া।