সেগুন

সেগুন [ sēguna ] বি. আসবাবপত্র নির্মাণে ব্যবহৃত মূল্যবান বৃক্ষবিশেষ বা তার কাঠ। [সং. শাক-তু. হি. সাগন]।

সেক্রেটারি

সেক্রেটারি [ sēkrē-ṭāri ] বি. 1 প্রতিষ্ঠানাদির প্রধান কার্যনির্বাহক, সম্পাদক, কর্মসচিব (স্কুলের বা ক্লাবের সেক্রেটারি); 2 ব্যক্তিগত কর্তব্যাদি পালনে সহকারী (গভর্নরের সেক্রেটারি)। [ইং. secretary]।

সেকেন্দরি গজ

সেকেন্দরি গজ [ sēkēndari gaja ] মুসলমান-নৃপতি সেকেন্দর শাহ কর্তৃক প্রবর্তিত দৈর্ঘ্যের মাপবিশেষ (1 সেকেন্দরি গজ = 38 ইঞ্চি)।

সেকেণ্ড

সেকেণ্ড [ sēkēṇḍa ] বি. কালপরিমাণবিশেষ (1 সেকেণ্ড = 1/6 মিনিট = 2 1/2 বিপল)। ☐ বিণ. দ্বিতীয় (সেকেণ্ড ক্লাস)। [ইং. second]।

সেঁকা

সেকা, সেঁকা [ sēkā, sēn̐kā ] ক্রি. ধীরে ধীরে গরম তাপ প্রয়োগ করা; তাপপ্রয়োগদ্বারা তৈরি করা (রুটি সেকা)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। [সেক দ্র]।

সেক

সেক [ sēka ] বি. 1 সেচন, সিঞ্চন (সদবারিসেক); 2 (বাং.) ধীরে ধীরে তাপপ্রয়োগ (গরম জলের সেক)। [সং. √ সিচ্ + অ]।

সেঁধুনো

সেঁধানো, সেঁধুনো [ sēn̐dhānō, sēn̐dhunō ] ক্রি. (গ্রা.) প্রবেশ করা বা করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [< সং. সিক্ত]।

সেঁধানো

সেঁধানো, সেঁধুনো [ sēn̐dhānō, sēn̐dhunō ] ক্রি. (গ্রা.) প্রবেশ করা বা করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [< সং. সিক্ত]।

সেঁতানো

সেঁতানো [ sēn̐tānō ] ক্রি. সিক্তপ্রায় হওয়া, স্যাঁতসেঁতে হয়ে ওঠা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [< সং. সিক্ত]।

সেঁজতি

সেঁজুতি, সেঁজতি [ sēn̐juti, sēn̐jati ] বি. 1 সন্ধ্যাপ্রদীপ; 2 সন্ধ্যাবেলা দেবোদ্দেশে প্রজ্বলিত প্রদীপ বা দীপপ্রজ্বালন। [সং. সন্ধ্যাবর্তি]।