সেবন
সেবন [ sēbana ] বি. 1 ওষুধ মাদকদ্রব্য প্রভৃতি পান বা ভোজন (ঔষধসেবন, তামাকসেবন); 2 উপভোগ (বায়ুসেবন); 3 পূজা; 4 সেবা, পরিচর্যা (পদসেবন)। [সং. √ সেব্ + অন]। সেবনীয়, সেব্য বিণ. সেবন বা সেবা করবার যোগ্য; সেবা বা সেবন করতে হবে এমন (আহারান্তে ঔষধ সেবনীয় বা সেব্য)। সেবমান বিণ. সেবা বা সেবন করছে এমন। সেবিত বিণ. সেবা বা সেবন করা হয়েছে এমন। সেবী (-বিন্) বিণ. 1 ব্যবহারকারী (অহিফেনসেবী); 2 সেবনকারী। সেব্যমান বিণ. সেবিত হচ্ছে এমন।