স্তুতি

স্তুতি [ sttati ] বি. স্তব; প্রশংসা; মহিমাকীর্তন। [সং. √ স্তু + তি]। স্তুত বিণ. (যার) স্তুতি করা হয়েছে এমন। স্তুতিবাদ বি. প্রশংসাবাক্য। স্তুত্য বিণ. স্তুতির বা স্তুত হবার যোগ্য। স্তূয়মান বিণ. স্তুতি করা বা স্তুত হচ্ছে এমন।

স্তিমিত

স্তিমিত [ stimita ] বিণ. 1 আর্দ্র; 2 নিশ্চল (স্তিমিত প্রবাহ বা প্রদীপ); 3 স্হির, জড় (স্তিমিতনেত্র); 4 ক্ষীণ, অনুজ্জ্বল। [সং. √ স্তিম্ + ত]। স্তিমিতপ্রাণ বিণ. নিস্তেজ।

স্তরিত

স্তরিত বিণ. স্তরে স্তরে স্হাপিত।

স্তরমেঘ

স্তরমেঘ বি. (সচ. শরত্কালের রাত্রিতে দৃষ্ট) স্তরে স্তরে অবস্হিত মেঘরাশি।

স্তর

স্তর [ stara ] বি. 1 থাক, স্তবক; 2 একটির উপরে আর একটি, ক্রমান্বয়ে এমন বিভাগ (মৃত্তিকাস্তর, বায়ুর স্তর, সর্বস্তরের মানুষ); 3 পলি। [সং. √ স্তৃ + অ]। স্তরমেঘ বি. (সচ. শরত্কালের রাত্রিতে দৃষ্ট) স্তরে স্তরে অবস্হিত মেঘরাশি। স্তরিত বিণ. স্তরে স্তরে স্হাপিত।

স্তম্ভিত

স্তম্ভিত বিণ. 1 বিস্ময়ে স্তব্ধ; 2 জড়ীকৃত; 3 নিবারিত; 4 অবরুদ্ধ।

স্তম্ভন

স্তম্ভন [ stambhana ] বি. 1 জড়ীকরণ; 2 দৃঢ়ীকরণ; 3 প্রবৃত্তি রোধ, নিবারণ; 4 মন্ত্রবলে নিষ্ক্রিয় জড় বা শক্তিহীন করা; 5 কন্দর্পের পঞ্চবাণের অন্যতম। [সং. √ স্তম্ভ্ + অন]। স্তম্ভিত বিণ. 1 বিস্ময়ে স্তব্ধ; 2 জড়ীকৃত; 3 নিবারিত; 4 অবরুদ্ধ।

স্তম্ভ

স্তম্ভ [ stambha ] বি. 1 থাম, খুঁটি (জয়স্তম্ভ, লৌহস্তম্ভ); 2 গাছের গুঁড়ি; 3 জড়তা, নিষ্ক্রিয়তা (গাত্রস্তম্ভ, ঊরুস্তম্ভ); 4 (গৌণ অর্থে) অবলম্বন, আশ্রয় (সমাজের স্তম্ভ)। [সং. √ স্তম্ভ্ + অ]।