স্মিত

স্মিত [ smita ] বি. মৃদু হাসি (সস্মিত)। ☐ বিণ. ১. মৃদু হাসিযুক্ত (‘স্মিত হাস্যে নাহি চল লজ্জিত বাসরশয্যাতে’: রবীন্দ্র); ২. বিকশিত। [সং. √ স্মি + ত]। স্মিতহাস্য বি. ঈষত্ হাসি।

স্মৃত

স্মৃত [ smṛta ] বিণ. স্মরণ করা হয়েছে এমন, স্মৃতির বিষয়ীভূত। [সং. √ স্মৃ + ত]।

স্মের

স্মের [ smēra ] বিণ. মৃদু হাসিযুক্ত, স্মিত। [সং. √ স্মি + র]।

স্যন্দী

স্যন্দী (-ন্দিন্) বিণ. ১. ক্ষরণশীল; ২. গমনশীল।

স্যন্দ

স্যন্দ [ syanda ] বি. ১. গমন; ২. বেগ; ৩. ক্ষরণ। [সং. √ স্যন্দ্ + অ]। স্যন্দন বি. ১. ক্ষরণ; ২. রথ। স্যন্দিত বিণ. স্যন্দযুক্ত; ক্ষরিত। স্যন্দী (-ন্দিন্) বিণ. ১. ক্ষরণশীল; ২. গমনশীল।

স্যমন্তক

স্যমন্তক [ syamantaka ] বি. শ্রীকৃষ্ণের অধিকারভুক্ত পৌরাণিক মণিবেশেষ। [সং. √ স্যম্ + অন্ত + ক]।