স্বর্লোক

স্বর্লোক [ sbarlōka ] বি. স্বর্গ। [সং. স্বঃ + লোক]।

স্বস্ত্যয়ন

স্বস্ত্যয়ন [ sbastyaẏana ] বি. আপদশান্তি পাপমোচন অভীষ্টলাভ প্রভৃতি কামনায় পূজানুষ্ঠানবিশেষ। [সং. স্বস্তি + অয়ন]।

স্বস্থান

স্বস্হান [ sbashāna ] বি. ১. নিজের জন্য নির্দিষ্ট স্হান; ২. স্বীয় বাসস্হান। [সং. স্ব + স্হান]।

স্বস্থ

স্বস্হ [ sbasha ] বিণ. স্বাভাবিক অবস্হায় স্হিত, সুস্হ। [সং. স্ব + √ স্হা + অ]।

স্বাক্ষর

স্বাক্ষর [ sbākṣara ] বি. দস্তখত, সই। [সং. স্ব + অক্ষর]। স্বাক্ষরিত বিণ. দস্তখত করা হয়েছে এমন।

স্বাগত

স্বাগত [ sbāgata ] বি. শুভাগমন বা সেইজন্য আনন্দ (স্বাগত জানানো, স্বাগতসম্ভাষণ)। [সং. সু + আগত]।

স্বাধিকার

স্বাধিকার [ sbādhikāra ] বি. নিজের অধিকার বা সম্পত্তি। [সং. স্ব + অধিকার]।

স্বাধিষ্ঠান

স্বাধিষ্ঠান [ sbādhiṣṭhāna ] বি. ১. স্বকীয় বাসস্হান বা কর্মস্হল; ২. (যোগ ও তন্ত্রশাস্ত্রে) দেহস্হ সুষুম্না নাড়ির অন্তর্গত (মূলাধারের উপরিস্হিত) ষড়্দল পদ্মবিশেষ বা চক্রবিশেষ। [সং. স্ব + অধিষ্ঠান]।

স্বাভিলাষ

স্বাভিলাষ [ sbābhilāṣa ] বি. নিজের ইচ্ছা। [সং. স্ব + অভিলাষ]।