স

সংকলয়িত্রী

সংকলয়িত্রী স্ত্রী.। সংকলক, সংকলয়িতা (-তৃ) বিণ. বি. সংকলনকারী।
স

সংকলয়িতা

সংকলক, সংকলয়িতা (-তৃ) বিণ. বি. সংকলনকারী। স্ত্রী. সংকলয়িত্রী।
স

সংকলক

সংকলক, সংকলয়িতা (-তৃ) বিণ. বি. সংকলনকারী। স্ত্রী. সংকলয়িত্রী।
স

সংকলিত

সংকলিত বিণ. সংকলন করা হয়েছে এমন।
স

সংকলন

সংকলন [ saṅkalana ] বি. 1 সংগ্রহ (রচনা সংকলন); 2 একত্রীকরণ; 3 মিলন; 4 (গণি.) অঙ্ক যোগ দেওয়া। [সং. সম্ + কলন]। সংকলক, সংকলয়িতা (-তৃ) বিণ. বি. সংকলনকারী। স্ত্রী. সংকলয়িত্রী। সংকলিত বিণ. সংকলন করা হয়েছে এমন।
স

সওয়াইয়া

সওয়াইয়া বি. (গণি.) সওয়ার হিসাবের তালিকা।
স

সিঁদুরে মেঘ

রাঙ্গা মেঘ, সিঁদুরে মেঘ বি. রক্তবর্ণ বা লাল মেঘ, যে মেঘ থেকে ঝড় হয়।
স

সেবধি

শেবধি, সেবধি [ śēbadhi, sēbadhi ] বি. 1 কুবেরের নিধি বা ধন; 2 গচ্ছিত ধন বা ঐশ্চর্য (বিদ্যাই ব্রাহ্মণের সেবধি)। [সং. √ সেব্ + ধা + ই]।
স

সে রামও নেই সে অযোধ্যাও নেই

সে রামও নেই সে অযোধ্যাও নেই (আল.) অতীতের রাম বা তাঁর শান্তিপূর্ণ রাজ্যের মতো মহান শাসকও এখন নেই, দেশে তেমন সুখও নেই।
স

সাষ্টাঙ্গ-প্রণাম

প্রতিমান [ prati-māna ] বি. 1 নজির, নিদর্শন, প্রমাণ; 2 মানদণ্ড, বিচারের মাপকাঠি; 3 মান, standard. [সং. প্রতি + মান2]।