সংগ্রহীত্রী
সংগ্রহীত্রী, সংগ্রাহিকা স্ত্রী. সংগ্রহীতা । সংগ্রহীতা (-তৃ), সংগ্রাহক বিণ. সংগ্রহকারী।
সংগ্রহণ
সংগ্রহ, (বিরল) সংগ্রহণ [ saṅgraha, (birala) saṅgrahaṇa ] বি. 1 আহরণ, চয়ন (পুষ্পসংগ্রহ); 2 একত্রীকরণ; 3 সংকলন (রচনা সংগ্রহ); 4 আদায় (অর্থসংগ্রহ)। [সং. সম্ + √ গ্রহ্ + অ, অন]। সংগ্রহশালা বি. যেখানে শিল্পদ্রব্যাদি সংগ্রহ করে রাখা হয়; প্রদর্শশালা। সংগ্রহীতা (-তৃ), সংগ্রাহক বিণ. সংগ্রহকারী। স্ত্রী. সংগ্রহীত্রী, সংগ্রাহিকা।
সংগ্রহ

সংগীত
সংগীত [ saṅgīta ] বি. 1 গান (শ্যামাসংগীত); 2 গীতবাদ্য (সংগীতচর্চা); 3 (সং.) তৌর্যত্রিক, নৃত্যগীতবাদ্য। [সং. সম্ + √গৈ + ত]। সংগীতকার বি. বিণ. গায়ক; গানবাজনা করে এমন। সংগীতজ্ঞ বি. বিণ. 1 সংগীতকার, যে গানবাজনা করে; 2 সংগীত সম্বন্ধে অভিজ্ঞ। সংগীতালেখ্য বি. সংগীতকে অবলম্বন করে কাহিনি, সংগীতের মধ্য দিয়ে কাহিনি বর্ণনা।