সংযমী

সংযমী (-মিন্) বিণ. 1 সংযমপরায়ণ (স্বভাবে সংযমী ব্যক্তি); 2 জিতেন্দ্রিয়।

সংযমিত

সংযমিত বিণ. সংযত করা হয়েছে এমন।

সংযমন

সংযমন বি. 1 নিয়ন্ত্রণ (জটাসংযমন); 2 সংযত করা; 3 ব্রতাদি পালন।

সংযম

সংযম [ saṃyama ] বি. 1 নিয়ন্ত্রণ, নিয়মন (বাক্যসংযম); 2 দমন, শাসন (ইন্দ্রিয়সংযম); 3 রোধ, নিরোধ (বেগসংযম); 4 ব্রতাদির পূর্বদিনে করণীয় উপবাসাদি (সংযম পালন করা); 5 বাহুল্যবর্জন (আহারে সংযম, বেশভূষার সংযম); 6 ব্রত, নিয়ম। [সং. সম্ + √ যম্ + অ]। সংযমন বি. 1 নিয়ন্ত্রণ (জটাসংযমন); 2 সংযত করা; 3 ব্রতাদি পালন। সংযমিত বিণ. সংযত করা হয়েছে এমন। সংযমী (-মিন্) বিণ. 1 সংযমপরায়ণ (স্বভাবে সংযমী ব্যক্তি); 2 জিতেন্দ্রিয়।

সংযতাত্মা

সংযতাত্মা (-ত্মন্) বিণ. 1 আত্মসংযম করেছে এমন, জিতেন্দ্রিয়; 2 স্হিরচিত্ত।

সংযতবাক

সংযতবাক, (বর্জি.) সংযতবাক্ বিণ. মিতভাষী, স্বল্পভাষী।

সংযতচিত্ত

সংযতচিত্ত বিণ. (যার) মন শান্ত হয়েছে বা উত্তেজনাহীন হয়েছে এমন। ☐ বি. বশীভূত বা শান্ত মন।

সংযত

সংযত [ saṃyata ] বিণ. 1 নিয়ন্ত্রিত (প্রবৃত্তিকে সংযত করা); 2 নিয়মিত, নিয়মের দ্বারা শাসিত; 3 পরিমিত (সংযত আহার); 4 নিবৃত্ত, প্রতিহত (অস্ত্র সংযত করা); 5 প্রশমিত, বশীভূত (লোভ সংযত করা); 6 রুদ্ধ (বেগ সংযত করা); 7 বিনীত, শাস্ত্র (সংযত ভাষা, সংযত আচরণ)। [সং. সম্ + √ যম্ + ত]। সংযতচিত্ত বিণ. (যার) মন শান্ত হয়েছে বা উত্তেজনাহীন হয়েছে এমন। ☐ বি. বশীভূত বা শান্ত মন। সংযতবাক, (বর্জি.) সংযতবাক্ বিণ. মিতভাষী, স্বল্পভাষী। সংযতাত্মা (-ত্মন্) বিণ. 1 আত্মসংযম করেছে এমন, জিতেন্দ্রিয়; 2 স্হিরচিত্ত। সংযতেন্দ্রিয় বিণ. ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করেছে এমন।

সংমোহ

সংমোহ [ sammōha ] বি. 1 মোহ; 2 মূঢ়তা; 3 অচৈতন্য। [সং. সম্ + মোহ]।