সংসদীয়

সংসদীয় বিণ. সংসদবিষয়ক, parliamentary (সংসদীয় গণতন্ত্র)।

সংসদ

সংসদ [ saṃsada ] বি. 1 সমিতি, সংঘ, সভা, পরিষদ (সাহিত্য সংসদ); 2 ভারতের কেন্দ্রীয় আইনসভা, Parliament (সংসদে বিল গৃহীত)। [সং. সম্ + √ সদ্ + ক্বিপ্]। সংসদীয় বিণ. সংসদবিষয়ক, parliamentary (সংসদীয় গণতন্ত্র)।

সংসক্তি

সংসক্তি বি. 1 আসক্তি; 2 সংলগ্নতা; 3 (বিজ্ঞা.) আকর্ষণশক্তিবিশেষ যার প্রভাবে পরমাণুসমূহ পরস্পর সংলগ্ন থাকে, cohesion. (বি. প.)।

সংসক্ত

সংসক্ত [ saṃsakta ] বিণ. 1 আসক্ত (রাজনীতিতে সংসক্ত); 2 সংলগ্ন (পরস্পর-সংসক্ত); 3 সম্পৃক্ত, বিশেষভাবে সম্পর্কিত, সংযুক্ত বা জড়িত। [সং. সম্ + √ সন্জ্ + ত]। সংসক্তি বি. 1 আসক্তি; 2 সংলগ্নতা; 3 (বিজ্ঞা.) আকর্ষণশক্তিবিশেষ যার প্রভাবে পরমাণুসমূহ পরস্পর সংলগ্ন থাকে, cohesion. (বি. প.)।

সংশ্লেষণ

সংশ্লেষণ বি. 1 একতীকরণ (গীতায় জ্ঞান কর্ম-ভক্তির সংশ্লেষণ); 2 ‘বিশ্লেষণ’-এর বিপরীত; 3 (রসা.) যৌগিক পদার্থ প্রস্তুত করার জন্য বিভিন্ন রূঢ় পদার্থের মিশ্রণ (বি.প.)।

সংশ্লেষ

সংশ্লেষ [ saṃślēṣa ] বি. 1 সংযোগ; 2 সংযুক্ত অবস্হা; 3 মিলন, সংশ্লিষ্ট হওয়া; 4 সংমিশ্রণ; 5 একাধিক বস্তুর মিশ্রণে নূতন বস্তুর সৃষ্টি, synthesis (বি. প.)। [সং. সম্ + √ শ্লিষ্ + অ]। সংশ্লেষণ বি. 1 একতীকরণ (গীতায় জ্ঞান কর্ম-ভক্তির সংশ্লেষণ); 2 ‘বিশ্লেষণ’-এর বিপরীত; 3 (রসা.) যৌগিক পদার্থ প্রস্তুত করার জন্য বিভিন্ন রূঢ় পদার্থের মিশ্রণ (বি.প.)। সংশ্লেষিত বিণ. সংশ্লেষ করা হয়েছে এমন।

সংশ্লিষ্ট

সংশ্লিষ্ট [ saṃśliṣṭa ] বিণ. 1 মিলিত, জড়িত (অপরাধে সংশ্লিষ্ট); 2 সংস্রবযুক্ত (এই দলের সঙ্গে সে আদৌ সংশ্লিষ্ট নয়); 3 সম্বন্ধযুক্ত, সংযুক্ত, সংক্রান্ত (মোকদ্দমাসংশ্লিষ্ট, সংশ্লিষ্ট বিষয়গুলি)। [সং. সম্ + √ শ্লিষ্ + ত]।

সংশ্রূত

সংশ্রূত [ saṃśrūta ] বিণ. সম্যক শ্রুত, ভালোভাবে শোনা হয়েছে এমন। [সং. সম্ + শ্রূত]।