স

সংসারাসক্ত

সংসারাসক্ত বিণ. সংসারধর্মের প্রতি আকর্ষণযুক্ত; পার্থিব জীবনের বা গৃহীজীবনের প্রতি তীব্র আকর্ষণযুক্ত।
স

সংসারাশ্রম

সংসারাশ্রম বি. 1 পার্থিব জীবন; 2 গৃহীজীবন, বিবাহিত জীবন।
স

সংসারস্রোত

সংসারস্রোত বি. সৃষ্টির জীবনপ্রবাহ; পার্থিব জীবনের ধারা।
স

সংসারসমুদ্র

সংসারসমুদ্র বি. বিরাট ইহজীবন; বিশাল পার্থিব জীবন; পার্থিব জীবনরূপ সমুদ্র।
স

সংসারলীলা

সংসারলীলা বি. পার্থিব জীবন; মানবজন্ম, জীবজন্ম।
স

সংসারযাত্রা

সংসারযাত্রা বি. জীবনযাত্রা, পার্থিব জীবন; গার্হস্হ্য জীবন (সংসারযাত্রা নির্বাহ)।
স

সংসারবাসনা

সংসারবাসনা বি. গার্হস্হ্য জীবন যাপনের ইচ্ছা; সংসার পাতার ইচ্ছা; পার্থিব ইচ্ছা।
স

সংসারবন্ধন

সংসারবন্ধন বি. মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ; গার্হস্হ্যজীবনের প্রতি টান।
স

সংসার পাতা

সংসার পাতা ক্রি. বি. বিবাহ করে ঘরকন্না আরম্ভ করা।