স

সক্কালবেলা

সক্কালবেলা [ sakkālabēlā ] বিশেষত অতি প্রত্যুষ বোঝতে কিংবা ঝোঁক প্রয়োগে সকালবেলা -র কথ্য রূপ (সক্কালবেলা উঠেই এখানে চলে এসেছে)।
স

সকৌতুকে

সকৌতুকে ক্রি-বিণ. কৌতুকের সঙ্গে (সকৌতুকে বলা)।
স

সকৌতুক

সকৌতুক [ sakautuka ] বিণ. কৌতুকযুক্ত, কৌতুকপূর্ণ। [সং. সহ + কৌতুক]। সকৌতুকে ক্রি-বিণ. কৌতুকের সঙ্গে (সকৌতুকে বলা)।
স

সকৃত

সকৃত্ (সকৃত, সকৃৎ) [ sakṛt ] অব্য. 1 একবারমাত্র; 2 সর্বদা। [সং. এক + স (নি.)]।
স

সকুল্য

সকুল্য [ sakulya ] বি. 1 জ্ঞাতি; 2 সপিণ্ডের ঊর্ধ্বতন তিনপুরুষ ও অধস্তন তিনপুরুষ। ☐ বিণ. 1 সমকুলজাত বা এককুলজাত; 2 সগোত্র। [সং. সকুল (সমান কুল) + য]।
স

সকুণ্ডল

সকুণ্ডল [ sakuṇḍala ] বিণ. কুণ্ডলসহ, কর্ণাভরণসহ। [সং. সহ + কুণ্ডল]।
স

সকাশ

সকাশ [ sakāśa ] বি. নিকট, সন্নিধান (নৃপতিসকাশে গিয়ে সংবাদ দেওয়া)। ☐ বিণ. সমীপস্হ, সন্নিহিত। [সং. সহ + কাশ (সন্নিধান)]।
স

সকাল সকাল

সকাল সকাল ক্রি-বিণ. 1 শীঘ্র, তাড়াতাড়ি করে (সকাল সকাল শুয়ে পড়বে); 2 নির্দিষ্ট সময়ের পূর্বে; 3 বেলা থাকতে থাকতে।
স

সকাল

সকাল [ sakāla ] বি. 1 প্রাতঃকাল, প্রভাত (সকালবেলা, সকাল হওয়া); 2 ত্বরা, তাড়াতাড়ি (সকাল করে আসা)। [সং. সহ + কাল]। সকালবেলা বি. প্রভাত। সকাল সকাল ক্রি-বিণ. 1 শীঘ্র, তাড়াতাড়ি করে (সকাল সকাল শুয়ে পড়বে); 2 নির্দিষ্ট সময়ের পূর্বে; 3 বেলা থাকতে থাকতে।