সঞ্চলন

সঞ্চলন [ sañcalana ] বি. 1 বিচরণ, চলন, আনাগোনা (তাপসঞ্চলন); 2 কম্পন, আন্দোলন। [সং. সম্ + চলন]। সঞ্চলিত বিণ. বিচরণ করেছে এমন; আন্দোলিত, কম্পিত।

সঞ্চরমাণ

সঞ্চরমাণ বিণ. আনোগোনা করছে এমন, সঞ্চরণরত, গতিশীল।

সঞ্চরণশীল

সঞ্চরণশীল বিণ. সঞ্চরণ করছে এমন, সঞ্চরণরত, সঞ্চরমাণ।

সঞ্চরণ

সঞ্চরণ [ sañcaraṇa ] বি. 1 বিচরণ, চলন (কল্পনার জগতে সঞ্চরণ); 2 কম্পন, কম্পিত চলন, কম্পিত আনাগোনা (মনের ভিতর ভাবের সঞ্চরণ)। [সং. সম্ + √ চর্ + অন]। সঞ্চরণশীল বিণ. সঞ্চরণ করছে এমন, সঞ্চরণরত, সঞ্চরমাণ। সঞ্চরমাণ বিণ. আনোগোনা করছে এমন, সঞ্চরণরত, গতিশীল। সঞ্চরিত বিণ. সঞ্চরণ করেছে এমন।

সঞ্চিতা

সঞ্চিতা বি. (স্ত্রী.) (সচ.) কবিতাদির সংগ্রহ।

সঞ্চিত

সঞ্চিত বিণ. 1 সংগ্রহ বা সঞ্চয় করা হয়েছে এমন, জমিয়ে রাখা বা তোলা হয়েছে এমন (সঞ্চিত পুণ্য, সঞ্চিত অর্থ); 2 রাশীকৃত।

সঞ্চয়ী

সঞ্চয়ী (-য়িন্) বিণ. 1 সঞ্চয়কারী; 2 (প্রধানত মিতব্যয়িতার দ্বারা) জমিয়ে রাখার স্বভাববিশিষ্ট।