সত্যপ্রিয়

সত্যপ্রিয় বিণ. সত্যকে ভালোবাসে এমন, সত্যনিষ্ঠ।

সত্যবান

সত্যবান (-বত্) বিণ. 1 সত্যযুক্ত; 2 সত্যনিষ্ঠ। ☐ বি. (পুরাণে) দ্যুমুত্সেন রাজার পুত্র, সাবিত্রীর স্বামী।

সত্যব্রত

সত্যব্রত বিণ. সত্যপালন যার কাছে অবশ্যপালনীয় ব্রততুল্য।

সত্যভঙ্গ

সত্যভঙ্গ বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন না করা।

সত্যযুগ

সত্যযুগ বি. হিন্দুমতে চার যুগের প্রথমটি।

সত্যরক্ষা

সত্যরক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা।

সত্যসন্ধ

সত্যসন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা।

সত্যসন্ধান

সত্যসন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান।

সত্যাগ্রহ

সত্যাগ্রহ বি. 1 ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়পর্তিজ্ঞ ও উদ্দেশ্যসাধনার্থ কষ্ট-স্বীকাররূপ আন্দোলন; 2 ধর্মঘট।