সদৃশ

সদৃশ [ sadṛśa ] বিণ. অনুরূপ, তুল্য, সমান (পর্বতসদৃশ বিশালতা, সমুদ্রসদৃশ বিস্তার)। [সং. স(সমান) + √ দৃশ্ + অ]। বি. সদৃশতা। সদৃশবিধান বি. রোগোত্পাদক বস্তুর দ্বারাই রোগের চিকিত্সা, হোমিয়োপ্যাথি।

সদুপায়

সদুপায় [ sadu-pāẏa ] বি. ভালো অর্থাত্ অনিন্দনীয় পন্হা। [সং. সত্ + উপায়]।

সদুপদেশ

সদুপদেশ [ sadupa-dēśa ] বি. মঙ্গলজনক বা উপকারী উপদেশ বা পরামর্শ। [সং. সত্1 + উপদেশ]।

সদুদ্দেশ্য

সদুদ্দেশ্য [ saduddēśya ] বি. সাধু বা সত্ উদ্দেশ্য বা অভিপ্রায়। [সং. সত্ 1 + উদ্দেশ্য]।

সদুত্তর

সদুত্তর [ saduttara ] বি. প্রশ্নের যথাযথ বা সন্তোষজনক উত্তর। [সং. সত্ 1 + উত্তর]।

সদিচ্ছা

সদিচ্ছা [ sadicchā ] বি. সত্ বা ভালে উদ্দেশ্য (সদিচ্ছার অভাব নেই); শুভাকাঙ্ক্ষা, মঙ্গলকামনা। [সং. সত্1 + ইচ্ছা]।

সদাশয়তা

সদাশয়তাবি. সদাশয় । সদাশয় [ sadā-śaẏa ] বি. উদারচেতা, সহৃদয়। [সং. সত্1 + আশয়]।

সদাশয়া

সদাশয়া স্ত্রী. সদাশয় । সদাশয় [ sadā-śaẏa ] বি. উদারচেতা, সহৃদয়। [সং. সত্1 + আশয়]।

সদাশয়

সদাশয় [ sadā-śaẏa ] বি. উদারচেতা, সহৃদয়। [সং. সত্1 + আশয়]। স্ত্রী. সদাশয়া। বি. সদাশয়তা।

সদালাপী

সদালাপী (-পিন্) বিণ. সদালাপকারী, প্রীতিকর বা ভালো কথা বলে এমন।