সন্তত

সন্তত [ santata ] বিণ. 1 অবিচ্ছিন্ন; 2 বহুদূরব্যাপী; 3 সতত (‘সন্তত আভাসে ঘুমন্ত তোমাকে দেখি’: বিষ্ণু)। [সং. সম্ + √ তন্ + ত]।

সন্ত

সন্ত [ santa ] বি. সাধু, সন্ন্যাসী (সাধুসন্ত)। [হি. সন্ত্ < সং. সত্ তু. ইং. saint]।

সনেট

সনেট [ sanēṭa ] বি. চতুর্দশপদী কবিতাবিশেষ। [ইং. sonnet]।

সনে

সনে [ sanē ] ক্রি-বিণ. (কাব্যে) সঙ্গে, সহিত (‘হৃদয় দিব তারি সনে’: রবীন্দ্র)। [সঙ্গে দ্র]।

সনির্বন্ধ

সনির্বন্ধ [ sanirbandha ] বিণ. অতিশয় আগ্রহযুক্ত বা মিনতিপূর্ণ, সাগ্রহ, সানুনয় (সনির্বন্ধ অনুরোধ, সনির্বন্ধ আহ্বান)। [সং. সহ + নির্বন্ধ]।

সনাথা

সনাথা স্ত্রী. সনাথ । সনাথ [ sanātha ] বিণ. 1 প্রভুযুক্ত; 2 পতিযুক্ত; 3 যুক্ত, সমন্বিত (বহু জলচর-সনাথ সরোবর, ‘শশী-সনাথ যামিনী’: রবীন্দ্র)। [সং. সহ + নাথ]।

সনাথ

সনাথ [ sanātha ] বিণ. 1 প্রভুযুক্ত; 2 পতিযুক্ত; 3 যুক্ত, সমন্বিত (বহু জলচর-সনাথ সরোবর, ‘শশী-সনাথ যামিনী’: রবীন্দ্র)। [সং. সহ + নাথ]। স্ত্রী. সনাথা।

সনাতনধর্ম

সনাতনধর্ম বি. 1 অপরিবর্তনীয় ও চিরস্হায়ী ধর্ম; 2 প্রচলিত ও প্রাচীন হিন্দুধর্ম।

সনাতনী

সনাতনী বিণ. সনাতন -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. 1 দুর্গা; 2 সরস্বতী; 3 লক্ষ্মী।

সনাতনি

সনাতনি (বাং.) বিণ. বি. প্রাচীনপন্থী।