স সন্নিকট সন্নিকট [ sanni-kaṭa ] বি. সন্নিধান (সন্নিকটে অবস্হিত)। ☐ ক্রি-বিণ. অতি নিকটে (সন্নিকট যাওয়া)। ☐ বিণ. অতি নিকটবর্তী (সন্নিকট মৃত্যু)। [সং. সম্ + নিকট]। সন্নিকটে ক্রি-বিণ. অতি নিকটে।
স সন্নদ্ধ সন্নদ্ধ [ sannaddha ] বিণ. 1 (অস্ত্রাদি দ্বারা) সম্যকরূপে সজ্জিত; 2 বর্মপরিহিত; 3 শ্রেণিবদ্ধ, বিন্যস্ত (ঘনসন্নদ্ধ)। [সং. সম্ + √ নহ্ + ত]।
স সন্নত সন্নত [ sannata ] বিণ. 1 প্রণত; 2 অবনত। [সং. সম্ + √ নম্ + ত]। সন্নতি বি. 1 প্রণাম; 2 অবনতি, নম্রতা।