সবারে

সবারে সর্ব. (রে বিভক্তি) (কাব্যে) সকলকে (‘সবারে আমি প্রণাম করে যাই’: রবীন্দ্র)।

সবে

সবে সর্ব. সকলে (‘সবে মিলি করি কাজ’)। সবে [ sabē ] ক্রি-বিণ. অব্য. 1 মোটে, সর্বসাকুল্যে, সবসুদ্ধ (সবে একশো লোক); 2 মাত্র, কেবল (সবে দুদিন এসেছে); 3 এইমাত্র (সবে ভোর হল)। [সং. সর্ব]। সবে ধন নীলমণি — একমাত্র লোক বা সন্তান। সবেমাত্র ক্রি-বিণ. অব্য. এইমাত্র; কেবল (সবেমাত্র মুখহাত ধুয়ে বসেছি, এমন সময় এল); একমাত্র।

সব

সব [ saba ] বিণ. সমস্ত, সকল (সব মানুষই মরণশীল, সব কথা শোনা যায় না)। ☐ সর্ব. বি. 1 সকল লোক বা বিষয় বা বস্তু (সবে মিলে যাও, সব জানি); 2 সমস্ত সম্পদ (সব হারানো)। [সং. সর্ব]। সবকিছু সর্ব. সমস্ত বিষয় বা বস্তু (নিজের সবকিছু নিয়ে গেছে)। সবচিন বিণ. সবাইকে চেনে এমন। সবজান্তা (ব্যঙ্গে) বিণ. সবকিছু জানে এমন, সর্বজ্ঞ (কী এমন সবজান্তা হয়েছ?)। সবটা সর্ব. সমস্ত অংশ (সবটা তুমি একাই খেয়ো না)। সবরকম বি. সর্ব. সমস্তরকম (সবরকমই দেখেছি)। ☐ বিণ. সমস্ত রকমের (সবরকম খেলাই হবে)। সবসুদ্ধ বিণ. ক্রি-বিণ. মোট, সবসমেত (সবসুদ্ধ পাঁচশো লোক খাবে)। সবাই, (ঝোঁকযুক্ত) সব্বাই সর্ব. সকলেই; প্রত্যেকেই...

সফেন

সফেন [ saphēna ] বিণ. 1 ফেনাযুক্ত (‘চারিদিকে জীবনের সমুদ্র সফেন’ : জী. দা.); 2 মাড়যুক্ত (সফেন ভাত)। [সং. সহ + ফেন]।

সফেদা

সফেদা [ saphēdā ] বি. 1 চালের গুঁড়ো; 2 সীসা থেকে প্রস্তুত সাদা রং বিশেষ; 3 গোলাকার রসালো ও মিষ্টি ফলবিশেষ। [উ.]।

সফেদ

সফেদ [ saphēda ] বিণ. সাদা, শ্বেত, শুভ্র (সফেদ কাপড়)। [ফা. সফেদ]।

সফল

সফল [ saphala ] বিণ. 1 ফলবান (সফল বৃক্ষ); 2 সিদ্ধিযুক্ত, সিদ্ধ, সার্থক (সফল পরিশ্রম, সফল চেষ্টা)। [সং. সহ + ফল]। সফলতা বি. সাফল্য, সিদ্ধি।

সফরিয়া

সফরি, সফরিয়া বিণ. 1 সফরসংক্রান্ত; 2 সমুদ্রযাত্রা বা সমুদ্রবাণিজ্য-সংক্রান্ত। ☐ বিণ. বি. বাণিজ্যপোতারোহী।

সফরী

সফরী, সফর2 [ sapharī, saphara2 ] বি. পুঁটিমাছ। [সং. সফ (শফ) + √ রা + অ + ঈ]। অগভীর জলে সফরী ফরফরায়তে 1 অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেড়ায়; 2 (আল.) সামান্য বিদ্যার অধিকারীরাই বিদ্যা জাহির করে বেশি।