সপ্তবিংশতিতমী

সপ্তবিংশতিতমী বিণ. (স্ত্রী.) সপ্তবিংশতিতম । সপ্তবিংশতিতম বিণ. সাতাশ সংখ্যক।

সপ্তবিংশতিতম

সপ্তবিংশতিতম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.)সপ্তবিংশতিতমী।

সপ্তমী

সপ্তমী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। ☐ বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ।

সপ্তরথী

সপ্তরথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর।

সপ্তর্ষি

সপ্তর্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major.

সপ্তস্বর্গ

সপ্তলোক, সপ্তস্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক।

সপ্তলোক

সপ্তলোক, সপ্তস্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক।

সপ্তশতী

সপ্তশতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী; 2 সাত শতের সমবায়।