স সবল সবল [ sabala ] বিণ. 1 বলশালী, বলবান; 2 সুস্হ; 3 সসৈন্য। [সং. সহ + বল]। স্ত্রী. সবলা। বি. সবলতা। সবলে ক্রি-বিণ. 1 শক্তি প্রয়োগ করে, সজোরে (সবলে আকর্ষণ করা); 2 সসৈন্যে; 3 দলবল সঙ্গে নিয়ে।
স সবর্ণ সবর্ণ [ sabarṇa ] বি. 1 সমান বর্ণ বা জাতি; 2 (ব্যাক.) যাদের উচ্চারণস্হান বা উচ্চারণের প্রযত্ন সমান এমন বর্ণ। ☐ বিণ. 1 সমজাতিযুক্ত; 2 সদৃশ (তু. অসবর্ণ বিবাহ)। [সং. সমান + বর্ণ]।
স সবন্ধু সবন্ধু [ sabandhu ] বিণ. বন্ধুসহ (তার সবন্ধু আগমন)। ☐ ক্রি-বিণ. বন্ধুর সঙ্গে (সে সবন্ধু এসে হাজির)। [সং. সহ + বন্ধু]।
স সবৎসা সবৎসা বিণ. (স্ত্রী.) (সবত্সা গাভি) সবৎস । সবৎস [ sabatsa ] বিণ. 1 বাছুরসহ; 2 (কৌতু.) সন্তানসহ। [সং. সহ + বত্স]।