সমব্যথী

সমব্যথী বিণ. সমবেদনাযুক্ত, দরদি। স্ত্রী. সমব্যথিনী।

সমভাব

সমভাব বি. 1 একই ভাব বা ধরন; 2 সমান অবস্হা; 3 সাদৃশ্য।

সমভূমি

সমভূমি বি. 1 সমতল ভূমি; 2 সমান উচ্চভূমি। ☐ বিণ. 1 সমতল; 2 ভূমির সঙ্গে সমান বা মিলিত অর্থাত্ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এমন (আক্রমণকারীরা গ্রামের ঘরবাড়ি সমভূমি করে দিল)।

সমমূল্যতা

সমমূল্যতা বি. সমমূল্য । সমমূল্য বি. সমান বা একই দাম। ☐ বিণ. 1 সমান বা একই দামবিশিষ্ট; 2 তুল্য গৌরববিশিষ্ট।

সমমূল্য

সমমূল্য বি. সমান বা একই দাম। ☐ বিণ. 1 সমান বা একই দামবিশিষ্ট; 2 তুল্য গৌরববিশিষ্ট। বি. সমমূল্যতা।

সমরস

সমরস বি. (অল.) সমান সুখ, তুল্য সুখ বা আনন্দ; যে আনন্দানুভূতির ভিতরে নব আনন্দানুভূতি এক হয়ে গেছে। ☐ বিণ. সমান রসযুক্ত।

সমরাশি

সমরাশি বি. (গণি.) যুগ্ম সংখ্যা (যেমন 6 8 2)।

সমশ্রেণি

সমশ্রেণি বি. একই জাতি বা গোষ্ঠী বা দল। ☐ বিণ একই জাতি বা গোষ্ঠী বা দলের অন্তর্ভুক্ত।

সমসাময়িক

সমসাময়িক বিণ. (বাংলা প্রয়োগ) একই সময়ের (সমসাময়িক ইতিহাস)। সামসাময়িক শুদ্ধ রূপ কিন্তু অপ্র.।