স্বকীয়

স্বকীয় [ sbakīẏa ] বিণ. নিজের, স্বীয় (স্বকীয় বিশিষ্টতা)। [সং. স্ব + (ক-আগম) + ঈয়]। বি. স্বকীয়তা।

স্বকপোলকল্পিত

স্বকপোলকল্পিত [ sbakapōla-kalpita ] বিণ. স্বীয় কল্পনাপ্রসূত; মনগড়া। ☐ বি. গালগল্প। [সং. স্ব + কপোল + কল্পিত]।

স্ব-স্ব

স্ব-স্ব — নিজ নিজ (স্ব-স্ব কার্য, স্ব-স্ব অধিকার)।

স্ব

স্ব [ sba ] সর্ব. আত্মা, স্বয়ং (স্বকৃত, স্বাধীন, স্বস্হ)। ☐ বি. ধন (নিজস্ব, সর্বস্ব)। ☐ বিণ. নিজের, স্বকীয় (স্বকর্ম)। [সং. √ স্বন্ + অ]। স্ব-স্ব — নিজ নিজ (স্ব-স্ব কার্য, স্ব-স্ব অধিকার)। স্ব-স্ব প্রধান বিণ. প্রত্যেকেই স্বতন্ত্র এবং অ-পরাধীন।

স্ফোটনী

স্ফোটনী বি. ফুড়বার বা বিদ্ধ করবার যন্ত্র, বেধনী সুচ তুরপুন প্রভৃতি।

স্ফোটন

স্ফোটন [ sphōṭana ] বি. 1 বিকাশন, প্রকাশন; 2 বিদারণ; 3 মটকানো, মোচড়ানো (অঙ্গুলি-স্ফোটন)। [সং. √ স্ফুট্ + ণিচ্ + অন]। স্ফোটনী বি. ফুড়বার বা বিদ্ধ করবার যন্ত্র, বেধনী সুচ তুরপুন প্রভৃতি।

স্ফোটবাদ

স্ফোটবাদ বি. শব্দার্থসম্বন্ধে প্রাচীন মতবিশেষ।

স্ফোট

স্ফোট [ sphōṭa ] বি. 1 ফোড়া; আব; 2 (ব্যাকরণাদি শাস্ত্রে) পূর্ব পূর্ব বর্ণের অনুভবের সহ্গে শেষ বর্ণের ব্যঞ্জনাবৃত্তির দ্বারা বোধ্য অখণ্ড শব্দবিশেষ। [সং. √ স্ফুট্ + অ]। স্ফোটবাদ বি. শব্দার্থসম্বন্ধে প্রাচীন মতবিশেষ।

স্ফূর্তি

স্ফূর্তি বি. 1 হর্ষ, সানন্দ উত্সাহ; 2 স্ফুরণ; কম্পন; 3 বিকাশ, প্রকাশ (কবিপ্রতিভার স্ফূর্তি, বাক্যস্ফূর্তি)।