সমাধিস্হল

সমাধিক্ষেত্র, সমাধিস্হল, সমাধিস্হান বি. গোরস্হান, কবরখানা।

সমাধিক্ষেত্র

সমাধিক্ষেত্র, সমাধিস্হল, সমাধিস্হান বি. গোরস্হান, কবরখানা।

সমাধি

সমাধি [ samādhi ] বি. 1 পরমাত্মার মধ্যে জীবাত্মার নিবেশ, চিত্তবৃত্তির নিরোধপূর্বক স্বরূপে অবস্হিতি; 2 বাহ্যজ্ঞানহীন ধ্যানের চরম অবস্হা; 3 সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্ত-সমর্পণ; 4 গভীর তন্ময়তা; 5 সমাধান; 6 কবর দেওয়া; 7 কবর, গোর। [সং. সম্ + আ + √ ধা + ই]। সমাধিক্ষেত্র, সমাধিস্হল, সমাধিস্হান বি. গোরস্হান, কবরখানা। সমাধিপ্রস্তর বি. কবরের উপরে স্হাপিত স্মৃতিপ্রস্তর। সমাধিমগ্ন, সমাধিস্হ বিণ. সমাধিতে নিমগ্ন, বাহ্যজ্ঞানরহিত হয়ে ধ্যানরত। সমাধিমন্দির বি. কবরের উপরে নির্মিত স্মৃতিমন্দির। সমাধিস্তম্ভ বি. কবরের উপরে নির্মিত স্মৃতিস্তম্ভ।

সমাধান

সমাধান [ samā-dhāna ] বি. সমাপন, প্রতিকার, মীমাংসা (প্রশ্নের সমাধান, সমস্যার সমাধান, বিপদের সমাধান)। [সং. সম্ + আ + √ ধা + অন]।

সমাধা

সমাধা [ samādhā ] বি. 1 সমাপন; 2 নিষ্পত্তি, মীমাংসা (কাজের সমাধা, মোকদ্দমার সমাধা)। [সং. সম্ + আ + √ ধা + অ + আ]।

সমাদৃতা

সমাদৃতা স্ত্রী. সমাদৃত । সমাদৃত বিণ. সমাদরপ্রাপ্ত।

সমাদৃত

সমাদৃত বিণ. সমাদরপ্রাপ্ত। স্ত্রী. সমাদৃতা।

সমাদরণীয়

সমাদরণীয় বিণ. সমাদরের যোগ্য, সমাদর করা উচিত এমন।

সমাদর

সমাদর [ samādara ] বি. অতিশয় আদর ও যত্ন, সংবর্ধনা। [সং. সম্ + আদর]। সমাদরণীয় বিণ. সমাদরের যোগ্য, সমাদর করা উচিত এমন। সমাদৃত বিণ. সমাদরপ্রাপ্ত। স্ত্রী. সমাদৃতা।

সমাজহিতৈষী

সমাজহিতৈষী (-ষিন্) বিণ. সমাজবদ্ধ মানুষের মঙ্গলকামী।