সমুতসাদিত

সমুত্-সাদিত (সমুতসাদিত, সমুৎসাদিত) বিণ. 1 সম্পূর্ণরূপে বিনাশিত; 2 সম্পূর্ণ নির্মূল করা হয়েছে এমন।

সমুতসাদন

সমুত্-সাদন (সমুতসাদন, সমুৎসাদন) [ samut-sādana ] বি. সম্যক বিনাশ, সম্পূর্ণ বিনাশ। [সং. সম্ + উত্সাদন]। সমুত্-সাদিত (সমুতসাদিত, সমুৎসাদিত) বিণ. 1 সম্পূর্ণরূপে বিনাশিত; 2 সম্পূর্ণ নির্মূল করা হয়েছে এমন।

সমুতপাটিত

সমুত্পাটিত (সমুতপাটিত, সমৎপাটিত) বিণ. 1 মূলসমেত তুলে ফেলা হয়েছে এমন; 2 সম্পূর্ণ উন্মূলিত বা বিনষ্ট।

সমুতপাটন

সমুত্পাটন (সমুতপাটন, সমুৎপাটন) [ samut-pāṭana ] বি. 1 সম্পূর্ণ উত্পাটন; 2 নির্মূলন; 3 সম্পূর্ণ ধ্বংস। [সং. সম্ + উত্পাটন]। সমুত্পাটিত (সমুতপাটিত, সমৎপাটিত) বিণ. 1 মূলসমেত তুলে ফেলা হয়েছে এমন; 2 সম্পূর্ণ উন্মূলিত বা বিনষ্ট।

সমুতপন্ন

সমুত্পন্ন (সমুতপন্ন, সমু্ৎপন্ন) বিণ. উদ্ভুত, জাত।

সমুতপত্তি

সমুত্পত্তি (সমুতপত্তি, সমুৎপত্তি) [ samut-patti ] বি. উদ্ভব, জন্ম, উত্থান। [সং. সম্ + উত্পত্তি]। সমুত্পন্ন (সমুতপন্ন, সমু্ৎপন্ন) বিণ. উদ্ভুত, জাত।

সমুতকীর্ণ

সমুত্কীর্ণ (সমুতকীর্ণ, সমুৎকীর্ণ) [ samut-kīrṇa ] বিণ. বিশেষভাবে বা সম্যক ক্ষোদিত (অশোকের বাণী স্তম্ভগাত্রে সমুত্কীর্ণ)। [সং. সম্ + উত্কীর্ণ]।

সমুতকৃষ্ট

সমুত্কৃষ্ট (সমুতকৃষ্ট, সমুৎকৃষ্ট) বিণ. অতি উত্কৃষ্ট।

সমুতকর্ষ

সমুত্কর্ষ (সমুতকর্ষ, সমুৎকর্ষ) [ samut-karṣa ] বি. সম্যক উত্কর্ষ বা শ্রেষ্ঠতা (অর্থের চেয়ে দয়াগুণের সমুত্কর্ষ)। [সং. সম্ + উত্কর্ষ]। সমুত্কৃষ্ট (সমুতকৃষ্ট, সমুৎকৃষ্ট) বিণ. অতি উত্কৃষ্ট।

সমুতকণ্ঠা

সমুত্কণ্ঠা (সমুতকণ্ঠা, সমুৎকণ্ঠা) [ samut-kaṇṭhā ] বি. অতিশয় বা তীব্র উত্কণ্ঠা। [সং. সম্ + উত্কণ্ঠা]।