স

সমুন্নত

সমুন্নত [ samunnata ] বিণ. 1 অত্যুন্নত বা অত্যুচ্চ (সমুন্নত শির); 2 (আল.) অতি মর্যাদাসম্পন্ন; 3 মহত্ (সমুন্নত আদর্শ)। [সং. সম্ + উন্নত]। সমুন্নতি বি. সমুন্নত অবস্হা।
স

সমুদ্রহৃদয়

সমুদ্রহৃদয় বিণ. (আল.) উদারমনা, যার হৃদয় বা মন (সমুদ্রের মতো) বিরাট।
স

সমুদ্রমেখলা

সমুদ্রমেখলা বিণ. সমুদ্র যাকে মেখলার ন্যায় পরিবেষ্টন করে আছে এমন (সমুদ্রমেখলা পৃথ্বী)। ☐ বি. পৃথিবী।
স

সমুদ্রমন্হন

সমুদ্রমন্হন বি. অমৃত আহরণার্থ মন্দরপর্বতকে দণ্ড এবং শেষনাগকে রজ্জুরূপে ব্যবহার করে দেবাসুর কর্তৃক সমুদ্রজলের আলোড়ন।
স

সমুদ্রপথ

সমুদ্রপথ বি. যাতায়াতের জন্য ব্যবহৃত সমুদ্র।
স

সমুদ্রতীর

সমুদ্রতট, সমুদ্রতীর বি. সমুদ্রের কূল, সমুদ্রের ধারের স্হলভাগ।
স

সমুদ্রতট

সমুদ্রতট, সমুদ্রতীর বি. সমুদ্রের কূল, সমুদ্রের ধারের স্হলভাগ।