স্বতঃ

স্বত [ sbata ] (-তস্), স্বতঃ অব্য. স্বয়ং; নিজে থেকে, আপনা থেকে (স্বত-ই বিবাদ মিটবে, স্বত-ই মনে উদিত হয়)। [সং. স্ব + তস্]। স্বতঃপ্রবৃত্ত বিণ. স্বেচ্ছায় (অর্থাত্ পরের নির্দেশ ছাড়াই) প্রবৃত্ত। স্বতঃপ্রমাণিত, স্বতঃসিদ্ধ বিণ. এমনই স্পষ্ট যে সত্যতা উপলব্ধির জন্য প্রমাণ অনাবশ্যক, axiomatic. স্বতঃস্ফূর্ত বিণ. আপনা হতে (অর্থাত্ পরের চেষ্টা ছাড়াই) প্রকাশিত (স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বা ধর্মঘট)। স্বতোবিরোধ, স্বতোবিরুদ্ধতা বি. অন্তর্নিহিত অসংগতি, এক অংশের সঙ্গে অন্য অংশের অমিল (চরিত্রে বা লেখার মধ্যে স্বতোবিরোধ), self-inconsistency, self-contradiction, যাতে স্বতঃসিদ্ধ সত্যের সঙ্গে মিল নেই।

স্বজাতীয়া

স্বজাতীয়া স্ত্রী. স্বজাতীয় । স্বজাতীয় বিণ. 1 নিজের জাতির অন্তর্ভুক্ত; 2 স্ববর্গীয়; 3 স্বজাতিসংক্রান্ত।

স্বজাতীয়

স্বজাতীয় বিণ. 1 নিজের জাতির অন্তর্ভুক্ত; 2 স্ববর্গীয়; 3 স্বজাতিসংক্রান্ত। স্ত্রী. স্বজাতীয়া।

স্বজাতি

স্বজাতি [ sbajāti ] বি. 1 নিজের জাতি; 2 নিজের জাতির অন্তর্ভুক্ত লোক। [সং. স্ব + জাতি]। স্বজাতীয় বিণ. 1 নিজের জাতির অন্তর্ভুক্ত; 2 স্ববর্গীয়; 3 স্বজাতিসংক্রান্ত। স্ত্রী. স্বজাতীয়া।

স্বজনী

স্বজনী বি. (স্ত্রী.) আত্মীয়া; অন্তরঙ্গ সখী (তু. সজনী); (সম্বোধনে) স্বজনি।

স্বজনপোষণ

স্বজনপোষণ বি. নিজের আত্মীয় বন্ধু বা স্বজনকে অন্যায়ভাবে বা নীতিবহির্ভূতভাবে পোষণ বা সমর্থন।

স্বজন

স্বজন [ sbajana ] বি. নিজের লোক, জ্ঞাতি-কুটুম্ব বন্ধুবান্ধব পরিজন প্রভৃতি (আত্মীয়-স্বজন)। [সং. স্ব + জন]। স্বজনপোষণ বি. নিজের আত্মীয় বন্ধু বা স্বজনকে অন্যায়ভাবে বা নীতিবহির্ভূতভাবে পোষণ বা সমর্থন। স্বজনী বি. (স্ত্রী.) আত্মীয়া; অন্তরঙ্গ সখী (তু. সজনী); (সম্বোধনে) স্বজনি।

স্বচ্ছন্দে

স্বচ্ছন্দে ক্রি-বিণ. 1 সাবলীলভাবে; 2 অনায়াসে; 3 অবাধে; 4 স্বীয় ইচ্ছামতো; 5 স্বাধীনভাবে (সুখে-স্বচ্ছন্দে জীবনযাপন)।

স্বচ্ছন্দতা

স্বাচ্ছন্দ্য, স্বচ্ছন্দতা বি. স্বচ্ছন্দ । স্বচ্ছন্দ [ sbacchanda ] বিণ. 1 অবাধ; 2 স্বাধীন; 3 স্বীয় ইচ্ছানুযায়ী (স্বচ্ছন্দ গতি); 4 সুস্হ; 5 অযত্নজাত (ফুলের স্বচ্ছন্দ বিকাশ)। ☐ বি. 1 স্বীয় ইচ্ছা; 2 স্বেচ্ছাচার। [সং. স্ব + ছন্দ]।

স্বাচ্ছন্দ্য

স্বাচ্ছন্দ্য, স্বচ্ছন্দতা বি. স্বচ্ছন্দ । স্বচ্ছন্দ [ sbacchanda ] বিণ. 1 অবাধ; 2 স্বাধীন; 3 স্বীয় ইচ্ছানুযায়ী (স্বচ্ছন্দ গতি); 4 সুস্হ; 5 অযত্নজাত (ফুলের স্বচ্ছন্দ বিকাশ)। ☐ বি. 1 স্বীয় ইচ্ছা; 2 স্বেচ্ছাচার। [সং. স্ব + ছন্দ]।