সম্প্রাপ্ত
সম্প্রাপ্ত [ samprāpta ] বিণ. 1 সম্যক লব্ধ বা প্রাপ্ত; 2 আগত, উপস্হিত। [সং. সম্ + প্রাপ্ত]। সম্প্রাপ্তি বি. 1 সম্যক লাভ বা প্রাপ্তি; 2 আগমন, উপস্হিতি।
সম্প্রসারণ
সম্প্রসারণ [ sampra-sāraṇa ] বি. বিস্তৃত করা। [সং. সম্ + প্রসারণ]। সম্প্রসারক বিণ. সম্প্রসারণকারী। সম্প্রসারিত বিণ. সম্প্রসারণ করা হয়েছে এমন (ব্যবসায় নানা দিকে সম্প্রসারিত)।