স

সর্বত

সর্বত অব্য. ক্রি-বিণ. সকল প্রকারে দিকে বা বিষয়ে, সম্পূর্ণরূপে।
স

সর্বজ্ঞ

সর্বজ্ঞ বিণ. সমস্ত-কিছু জানে এমন, সবজান্তা।
স

সর্বজয়া

সর্বজয়া বি. 1 অগ্রহায়ণমাসে পালনীয় মেয়েদের ব্রতবিশেষ; 2 পুষ্পবৃক্ষবিশেষ; 3 (বাং.) দুর্গা।
স

সর্বজনীনতা

সর্বজনীনতা বি. সর্বজনীন । সর্বজনীন বিণ. 1 সকলের পক্ষে হিতকর, সকলের জন্য কৃত অনুষ্ঠিত বা উদ্দিষ্ট; 2 বারোয়ারি (সর্বজনীন পূজা, সর্বজনীন প্রচেষ্টা)।
স

সর্বজনীন

সর্বজনীন বিণ. 1 সকলের পক্ষে হিতকর, সকলের জন্য কৃত অনুষ্ঠিত বা উদ্দিষ্ট; 2 বারোয়ারি (সর্বজনীন পূজা, সর্বজনীন প্রচেষ্টা)। বি. সর্বজনীনতা।
স

সর্বজন

সর্বজন বি. সমস্ত নরনারী (‘সর্বজনে নারি তুষিবারে’)।
স

সর্বগ্রাসিনী

সর্বগ্রাসিনী স্ত্রী. সর্বগ্রাসী । সর্বগ্রাসী (-সিন্) বিণ. সমস্ত কিছু গ্রাস করে বা করতে পারে এমন (সর্বগ্রাসী ক্ষুধা)।
স

সর্বগ্রাসী

সর্বগ্রাসী (-সিন্) বিণ. সমস্ত কিছু গ্রাস করে বা করতে পারে এমন (সর্বগ্রাসী ক্ষুধা)। স্ত্রী. সর্বগ্রাসিনী।
স

সর্বগ্রাস

সর্বগ্রাস বি. (বাং.) সম্পূর্ণ আত্মসাত্; পূর্ণগ্রাস।
স

সর্বগুণাধার

সর্বগুণনিধি, সর্বগুণাধার বিণ. সমস্তরকম গুণের অধিকারী।