সলিল

সলিল [ salila ] বি. জল, বারি (‘সলিল দু-নয়নে’: রবীন্দ্র)। [সং. √ সল্ + ইল]। সলিলক্রিয়া বি. 1 মৃতের উদ্দেশে জলদ্বারা তর্পণ; 2 জলদ্বারা চিতা ধোওয়া। সলিলময় বিণ. জলময়; জলপ্লাবিত। সলিলসমাধি বি. জলে ডুবে মৃত্যু।

সলিড

সলিড [ saliḍa ] বিণ. ফাঁপা নয় এমন, ঘন পদার্থপূর্ণ (সলিড কাঠ)। [ইং. solid]।

সলাজ

সলাজ [ salāja ] বিণ. লজ্জাযুক্ত; কুণ্ঠিত (সলাজ নয়নে, সলাজ চিত্ত)। [সং. সহ + বাং. লাজ]।

সলা

সলা2 [ salā ] বি. (প্রধানত নিন্দার্থে ও গোপনে) পরামর্শ; মন্ত্রণা। [আ. সলাহ্]। সলাপরামর্শ বি. গোপন মন্ত্রণা।

সল্মা

সলমা, (বর্জি.) সল্মা [ salamā, (barji.) salmā ] বি. সোনা বা রুপোর তারে বোনা বুটি। [হি. শলমা-তু. আ. সলম]।

সলমা

সলমা, (বর্জি.) সল্মা [ salamā, (barji.) salmā ] বি. সোনা বা রুপোর তারে বোনা বুটি। [হি. শলমা-তু. আ. সলম]।

সলতে

সলতে [ salatē ] বি. পাতলা কাপড়ের ফালি পাকিয়ে তৈরি প্রদীপের সরু পলতে। [বাং. শলি ও পলিতা-র মিশ্রণে]।

সলজ্জ

সলজ্জ [ salajja ] বি. লজ্জিত, লজ্জাযুক্ত (সলজ্জ হাসি)। [সং. সহ + লজ্জা]।

সর্ষপ

সর্ষপ [ sarṣapa ] বি. সরিষা, রাই, তৈলপ্রদ ও মশলারূপে ব্যবহৃত শস্যবিশেষ। [সং. √ সৃ + অপ]।