সরস

সরস [ sarasa ] বিণ. 1 রসযুক্ত, রসাল (শুষ্ককে সরস করা); 2 রসিকতাপূর্ণ; 3 প্রীতিপ্রদ (সরস আলাপ)। ☐ বি. সরোবর, হ্রদ (‘বিপরীত-সরসে সিনান করিব’: চণ্ডী)। [সং. সহ + রস]। স্ত্রী সরসা (ঘনগৌরবে নবযৌবনা বরষা/শ্যামগম্ভীর সরসা’: রবীন্দ্র)। সরসতা বি. 1 রসপূর্ণতা; 2 মধুরতা। [সরেস দ্র]।

সহ্য

সহ্য [ sahya ] বিণ. সহনীয়, সহনযোগ্য (সহ্য হওয়া)। ☐ বি. (বাং.) 1 সহন, বরদাস্ত (সহ্যশক্তি); 2 ধৈর্য (সহ্যের সীমা)। [সং. √ সহ্ + য]। সহ্যাদ্রি বি. সহ্য নামক পর্বতমালা।

সহোদরা

সহোদরা বি. (স্ত্রী.) একই মায়ের গর্ভজাত বোন।

সহোদর

সহোদর [ sahōdara ] বি. একই মায়ের গর্ভজাত ভাই। [সং. সহ (সমান) + উদর]। সহোদরা বি. (স্ত্রী.) একই মায়ের গর্ভজাত বোন।

সহৃদয়তা

সহৃদয়তা বি. সহৃদয় । সহৃদয় [ sahṛdaẏa ] বিণ. 1 হৃদয়বান, সদাশয় (সহৃদয় ব্যবহার); 2 আন্তরিক (সহৃদয় আলোচনা); 3 রসজ্ঞ, গুণগ্রাহী; 4 বিদ্বান (সহৃদয় পাঠক)। [সং. সহ + হৃদয়]।

সহৃদয়া

সহৃদয়া বিণ. (স্ত্রী.) সহৃদয় । সহৃদয় [ sahṛdaẏa ] বিণ. 1 হৃদয়বান, সদাশয় (সহৃদয় ব্যবহার); 2 আন্তরিক (সহৃদয় আলোচনা); 3 রসজ্ঞ, গুণগ্রাহী; 4 বিদ্বান (সহৃদয় পাঠক)। [সং. সহ + হৃদয়]।

সহৃদয়

সহৃদয় [ sahṛdaẏa ] বিণ. 1 হৃদয়বান, সদাশয় (সহৃদয় ব্যবহার); 2 আন্তরিক (সহৃদয় আলোচনা); 3 রসজ্ঞ, গুণগ্রাহী; 4 বিদ্বান (সহৃদয় পাঠক)। [সং. সহ + হৃদয়]। বিণ. (স্ত্রী.) সহৃদয়া। বি. সহৃদয়তা।

সহিস

সহিস [ sahisa ] বি. ঘোড়ার তত্ত্বাবধায়ক ও রক্ষক। [ফা. সাইস্]।

সহিষ্ণুতা

সহিষ্ণুতা বি. সহিষ্ণু । সহিষ্ণু [ sahiṣṇu ] বিণ. 1 সহনশীল, সহ্য করতে পারে এমন (কষ্টসহিষ্ণু); 2 ধৈর্যশীল; 3 ক্ষমাশীল। [সং. √ সহ্ + ইষ্ণু]।