সাগ্রহ

সাগ্রহ [ sāgraha ] বিণ. আগ্রহের সঙ্গে, আগ্রহপূর্ণ। [সং. সহ + আগ্রহ]। সাগ্রহে ক্রি-বিণ. আগ্রহের সঙ্গে (সাগ্রহে রাজি হওয়া)।

সাগ্নিক

সাগ্নিক [ sāgnika ] বিণ. বি. 1 অগ্নিহোত্রী, যজ্ঞাগ্নি সর্বদা প্রজ্বলিত রাখে এমন (সাগ্নিক ব্রাহ্মণ); 2 নিয়ত যজ্ঞকারী। [সং. সহ + অগ্নি + ক]।

সাবু

সাগু, সাবু [ sāgu, sābu ] বি. তালজাতীয় বৃক্ষবিশেষের মজ্জা থেকে প্রস্তুত দানাদার পালোবিশেষ। [পো. sagu ফা. সাবু]।

সাগু

সাগু, সাবু [ sāgu, sābu ] বি. তালজাতীয় বৃক্ষবিশেষের মজ্জা থেকে প্রস্তুত দানাদার পালোবিশেষ। [পো. sagu ফা. সাবু]।

সাগর

সাগর [ sāgara ] বি. 1 সমুদ্র; 2 (আল.) সাগরের সঙ্গে তুলনীয় বিরাট আধার (‘মেঘদূতকাব্য রসের সাগর’: ব. চ.) [সং. সগর + অ]। সাগরগামী বিণ. সমুদ্রে যায় বা চলে এমন। সাগরসংগম বি. সমুদ্র ও নদীর মিলনস্হান।

সাক্ষ্য

সাক্ষ্য [ sākṣya ] বি. 1 সাক্ষীর কর্ম; 2 আদালতে প্রদত্ত ঘটনাদির প্রত্যক্ষ বর্ণনা। [সং. সাক্ষিন্ + য]।

সাক্ষীগোপাল

সাক্ষীগোপাল [ sākṣīgōpāla ] বি. 1 পুরীর নিকটবর্তী স্হানবিশেষ বা ওই স্হানে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণের বিগ্রহবিশেষ; 2 (আল.) যে ব্যক্তি স্বয়ং নিষ্ক্রিয় থেকে অন্যের কার্যকলাপ লক্ষ করে; 3 ঘটনা দেখে অথচ পুতুলের মতো নিষ্ক্রিয় ব্যক্তি।

সাক্ষী

সাক্ষী [ sākṣī ] (-ক্ষিন্) বিণ. 1 কোনো বিষয় বা ঘটনা প্রত্যক্ষকারী, প্রত্যক্ষদর্শী; 2 ঘটনা জানে এমন। [সং. ‘সাক্ষাত্ দ্রষ্টা’ এই অর্থে নি.]।