স্বভাবত

স্বভাবত, (বর্জি.) স্বভাবতঃ (-তস্) অব্য. সংগত কারণে বা স্বাভাবিকভাবে (স্বভাবতই সকলের দৃষ্টি কবির উপরে, এ প্রশ্ন স্বভাবতই মনে আসে)।

স্বভাবজ

স্বভাবজ বিণ. স্বভাব থেকে জাত; প্রকৃতিগত; স্বাভাবিক।

স্বভাবকৃপণ

স্বভাবকৃপণ বিণ. কৃপণস্বভাব নিয়েই জাত; প্রকৃতিগত কৃপণতাবিশিষ্ট।

স্বভাবকুলীন

স্বভাবকুলীন বিণ. যার কৌলীন্য বা কুলধর্ম লঙ্ঘিত হয়নি; নৈকষ্য-কুলীন।