স

সাধ্বস

সাধ্বস [ sādhbasa ] বি. সম্ভ্রম; ভয়। [সং. সাধু (=সুষ্ঠুভাবে) + অস্ + অ]।
স

সাধুগিরি

সাধুগিরি বি. ধার্মিকতা বা সততা বা সন্ন্যাসের ভান।
স

সাধুনী

সাধুনী বি. স্ত্রী. সাধু বা বণিকের পত্নী; সন্ন্যাসিনী।
স

সাধুতা

সাধুতা বি. ধার্মিকতা। বি. স্ত্রী. সাধুনী – সাধু বা বণিকের পত্নী; সন্ন্যাসিনী।
স

সাধুভাষা

সাধুভাষা বি. মার্জিত ও প্রাচীন রীতি অনুযায়ী বাংলার লেখ্য ভাষা (তু. চলিত ভাষা)।
স

সাধুসঙ্গ

সাধুসংসর্গ, সাধুসঙ্গ বি. সাধুর বা সত্ লোকের সঙ্গ বা সাহচর্য।
স

সাধুসংসর্গ

সাধুসংসর্গ, সাধুসঙ্গ বি. সাধুর বা সত্ লোকের সঙ্গ বা সাহচর্য।
স

সাধু সাবধান

সাধু সাবধান (আল.) ভাবী বিপদাদি সম্বন্ধে সতর্কতাজনক উক্তি।