স সাব্যস্ত সাব্যস্ত [ sābyasta ] বিণ. নির্ধারিত, নির্ণীত; বিবেচিত (দোষী সাব্যস্ত হল)। [সং. সব্যবস্হ অথবা আ. সাবুত থেকে]।
স সাবেক সাবেক [ sābēka ] বিণ. প্রাচীন, পুরাতন, পূর্বেকার (সাবেক কাল, সাবেক ফ্যাশান)। [আ. সাবিক]। সাবেকি বিণ. সাবেক; প্রাচীনকালের, প্রাচীনপন্হী (সাবেকি লোক, সাবেকি ফ্যাশান)।
স সাবুত সাবুদ, সাবুত [ sābuda, sābuta ] বি. প্রমাণ (সাক্ষীসাবুদ)। ☐ বিণ. প্রমাণীকৃত (সাবুদ করা)। [আ. সুবুত্]।
স সাবুদ সাবুদ, সাবুত [ sābuda, sābuta ] বি. প্রমাণ (সাক্ষীসাবুদ)। ☐ বিণ. প্রমাণীকৃত (সাবুদ করা)। [আ. সুবুত্]।
স সাবিত্রী সাবিত্রী [ sābitrī ] বি. 1 বেদ-মন্ত্রের উত্স, গায়ত্রী (সাবিত্রীমন্ত্র); 2 ব্রহ্মার পত্নী; 3 সূর্যের অধিষ্ঠাত্রী দেবতা; 4 দুর্গা; 5 (পুরাণে) সত্যবানের পত্নী, অশ্বপতির কন্যা। [সং. সবিতৃ + অ + ঈ]। সাবিত্রীপতিত বিণ. যথাকালে যার উপনয়ন হয়নি।
স সাবালিকা সাবালিকা স্ত্রী. সাবালক । সাবালক [ sābālaka ] বিণ. বয়ঃপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক, স্বাধীনভাবে জীবনযাপনের উপযুক্ত বয়সপ্রাপ্ত। [আ. ‘নাবালিগ্’ এর অনুকরণে]।
স সাবালক সাবালক [ sābālaka ] বিণ. বয়ঃপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক, স্বাধীনভাবে জীবনযাপনের উপযুক্ত বয়সপ্রাপ্ত। [আ. ‘নাবালিগ্’ এর অনুকরণে]। স্ত্রী. সাবালিকা।