সায়ংকাল

সায়ংকাল [ sāẏa-ṅkāla ] বি. সন্ধ্যাবেলা, দিনের অবসানকাল। [সং. সায়ম্ + কাল]।

সায়

সায়1 [ sāẏa1 ] বি. সম্মতি, সমর্থন (পরের কথায় সায় দেওয়া, এ ব্যাপারে আমার সায় নেই)। [দেশি]। সায়2 [ sāẏa2 ] বি. 1 নাশ; 2 অবসান; 3 সন্ধ্যাকাল। ☐ বিণ. (বাং.) অবসানপ্রাপ্ত, সমাপ্ত, সাঙ্গ (‘সে গান তোমার করো সায়’: রবীন্দ্র)। [সং. √ সো + অ]।

সাযুজ্য

সাযুজ্য [ sāyujya ] বি. 1 সহযোগ; 2 অভেদ, একত্ব; 3 (সং.) পঞ্চবিধ মুক্তির অন্যতম; 4 (সং.) পরমাত্মার সঙ্গে জীবাত্মার একত্ব বা অভেদ। [সং. সযুজ্ (সহ + √ যুজ্ + ক্বিপ্) + য]।

সাম্রাজ্যবাদ

সাম্রাজ্যবাদ বি. পররাজ্যের উপর কর্তৃত্ববিস্তাররূপ রাজনৈতিক কূটকৌশল, imperialism.

সাম্রাজ্য

সাম্রাজ্য [ sāmrājya ] বি. 1 সম্রাটের শাসনাধীন রাজ্য বা রাজ্যসমূহ; 2 কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত অধিরাজ্য; 3 বিস্তৃত রাজ্য। [সং. সম্রাজ্ + য]। সাম্রাজ্যবাদ বি. পররাজ্যের উপর কর্তৃত্ববিস্তাররূপ রাজনৈতিক কূটকৌশল, imperialism. সাম্রাজ্যবাদী (-দিন্) বিণ. সাম্রাজ্যবাদের সমর্থক, imperialist.

সাম্যবাদ

সাম্যবাদ বি. উচ্চনীচ বা নরনারী নির্বিশেষে রাষ্ট্রের সকল লোকের সমান অধিকার প্রাপ্য; এই মতবাদ; (শিথি.) communism.

সাম্য

সাম্য [ sāmya ] বি. 1 সমতা (ভারসাম্য); 2 তুল্যতা, সাদৃশ্য (স্ত্রীপুরুষের অধিকারের সাম্য); 3 রাগদ্বেষাদিবর্জিত মনের প্রশান্ত ও নির্বিকার অবস্হা; 4 সমদর্শিতা। [সং. সম + য]। সাম্যবাদ বি. উচ্চনীচ বা নরনারী নির্বিশেষে রাষ্ট্রের সকল লোকের সমান অধিকার প্রাপ্য; এই মতবাদ; (শিথি.) communism. সাম্যবাদী (-দিন্) বিণ. সাম্যবাদ মানে এমন।

সাম্মানিক

সাম্মানিক [ sāmmānika ] বিণ. (ডিগ্রি পরীক্ষায়) বিশেষ সম্মানের নিদর্শনসূচক (সাম্মানিক পাঠক্রম বা উপাধি, honours syllabus or degree)। [সং. সম্মান + ইক]।