স

সিক্ততা

সিক্ততা বি. সিক্ত। সিক্ত [ sikta ] বিণ. জলে ভেজা, ভেজা (সিক্ত বসন, সিক্ত কেশ)। [সং. √ সিচ্ + ত]।
স

সিক্তা

সিক্তা বিণ. স্ত্রী. সিক্ত। সিক্ত [ sikta ] বিণ. জলে ভেজা, ভেজা (সিক্ত বসন, সিক্ত কেশ)। [সং. √ সিচ্ + ত]।
স

সিক্ত

সিক্ত [ sikta ] বিণ. জলে ভেজা, ভেজা (সিক্ত বসন, সিক্ত কেশ)। [সং. √ সিচ্ + ত]। বিণ. স্ত্রী. সিক্তা। বি. সিক্ততা।
স

সিক্কা

সিক্কা [ sikkā ] বি. মুসলমান বা ইস্ট ইণ্ডিয়া কোম্পানির আমলের টাকা। [আ. সিক্কহ্]।
স

সিকি

সিকি [ siki ] বি. 1 চার আনা মূল্যের মুদ্রা; 2 চার আনা; 3 চতুর্থাংশ। ☐ বিণ. চতুর্থাংশ-পরিমিত (সিকি ভাগ)। [ফা. আ. সিক্কহ্]।
স

সিকে

সিকা2, (কথ্য) সিকে [ sikā, (kathya) sikē ] বি. চার আনা মূল্যের মুদ্রা; সিকি; (বর্ত. অপ্র.) চার আনা। [ফা. আ. সিক্কহ্ (=মুদ্রা)]।
স

সিকা

সিকা2, (কথ্য) সিকে [ sikā, (kathya) sikē ] বি. চার আনা মূল্যের মুদ্রা; সিকি; (বর্ত. অপ্র.) চার আনা। [ফা. আ. সিক্কহ্ (=মুদ্রা)]।
স

সিক্থ

সিক্থ (সিক্‌থ) [ siktha ] (অপ্র.) বি. 1 মোম; 2 গ্রাস, ভাতের গ্রাস। [সং. √ সিচ্ + থ]।
স

সিকতা

সিকতা [ sikatā ] বি. বালি। [সং. √ সিক্ + অত + আ]।
স

সিঁধেল

সিঁধেল বিণ. সিঁদ কেটে চুরি করে বা চুরি করতে দক্ষ এমন (সিধেঁল চোর)।