সুগোল

সুগোল বিণ. 1 সম্পূর্ণ গোলাকার; 2 সুন্দর এবং গোলাকৃতি; 3 নিটোল।

সুগৃহীতনামা

সুগৃহীতনামা (-নামন্) বিণ. উচ্চারণ করলে পুণ্য হয় এমন নামবিশিষ্ট; পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়।

সুগুপ্ত

সুগুপ্ত বিণ. সযত্নে বা সম্পূর্ণরূপে গুপ্ত রাখা হয়েছে এমন।

সুগান

সুগান বি. মধুর বা সুন্দর গান (‘কবিত্ব সুগান’ : কৃত্তি.)।

সুগম্য

সুগম, সুগম্য বিণ. 1 (পথাদি সম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য।

সুগম

সুগম, সুগম্য বিণ. 1 (পথাদি সম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য।

সুগভীর

সুগভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)।

সুগন্ধী

সুগন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত।