সুপ্তা

সুপ্তা স্ত্রী. সুপ্ত। সুপ্ত [ supta ] বিণ. 1 নিদ্রিত (সুপ্ত সিংহ); 2 (গৌণ অর্থে) অব্যক্ত, চাপা, প্রচ্ছন্ন (সুপ্ত প্রেম, সুপ্ত চিত্ত, গুপ্ত প্রতিভা)। [সং. √ স্বপ্ + ত]।

সুপ্ত

সুপ্ত [ supta ] বিণ. 1 নিদ্রিত (সুপ্ত সিংহ); 2 (গৌণ অর্থে) অব্যক্ত, চাপা, প্রচ্ছন্ন (সুপ্ত প্রেম, সুপ্ত চিত্ত, গুপ্ত প্রতিভা)। [সং. √ স্বপ্ + ত]। স্ত্রী. সুপ্তা। সুপ্তি বি. নিদ্রা। সুপ্তোত্থিত বিণ. নিদ্রা থেকে জাগরিত। স্ত্রী. সুপ্তোত্থিতা।

সুপারিশ

সুপারিশ, (বর্জি.) সুপারিস [ supāriśa, (barji.) supārisa ] বি. পরের জন্য অনুরোধ। [ফা. সুফারিশ]।

সুপারিটেণ্ডেণ্ট

সুপারিটেণ্ডেণ্ট [ supāriṭēṇḍēṇṭa ] বি. পরিচালক, অধ্যক্ষ; তত্ত্বাবধায়ক। [ইং. superintendent]।

সুপুরি

সুপারি, (কথ্য) সুপুরি [ supāri, (kathya) supuri ] বি. (প্রধানত পানের সঙ্গে চিবিয়ে খাওয়ার) মুখশুদ্ধিকর ফলবিশেষ বা তার গাছ, গুবাক (গুয়া), পূগফল। [দেশি]।

সুপারি

সুপারি, (কথ্য) সুপুরি [ supāri, (kathya) supuri ] বি. (প্রধানত পানের সঙ্গে চিবিয়ে খাওয়ার) মুখশুদ্ধিকর ফলবিশেষ বা তার গাছ, গুবাক (গুয়া), পূগফল। [দেশি]।

সুপ

সুপ [ supa ] বি. ক্বাথ, সুরুয়া, ঝোল। [ইং. soup]।

সুন্নি

সুন্নি [ sunni ] বি. যে মুসলমান-সম্প্রদায় হজরত আলির পূর্ববর্তী তিনজন খলিফাকে মানে। [আ.]।

সুন্নত

সুন্নত [ sunnata ] বি. মুসলমান ও ইহুদিদের মধ্যে প্রচলিত লিঙ্গ ত্বকচ্ছেদরূপ সংস্কারবিশেষ। [আ. সুন্নত্]।

সুন্দরী

সুন্দরী বিণ. (স্ত্রী.) রূপবতী। ☐ বি. 1 রূপবতী নারী; 2 সুন্দরবনের গাছবিশেষ, সুঁদরি।