শুধু

শুধু [ śudhu ] বিণ. শূন্য, খালি (শুধু-চোখে দেখা, শুধু-হাতে লড়াই)। ☐ বিণ. ক্রি-বিণ. বিণ-বিণ. কেবল (শুধু জল আর জল, শুধু বসব)। [সং. শুদ্ধ]। শুধুশুধু, শুধাশুধি ক্রি-বিণ. অকারণে, বৃথা।

শুধানো

শুধানো1 ক্রি. বি. পরিশোধ করানো। শুধানো2 ক্রি. বি. জিজ্ঞাসা করা (এ প্রশ্ন আমাকে শুধিয়ো না)।

শুধা

শুধা1 [ śudhā1 ] ক্রি. (ঋণাদি) পরিশোধ করা (‘শুধেছি কঠিন ঋণ’: রবীন্দ্র)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ শুধ্ + বাং. আ]। শুধানো ক্রি. বি. পরিশোধ করানো। শুধা2, সুধা [ śudhā2, sudhā ] ক্রি. জিজ্ঞাসা করা (‘শুধাইলা তারে’)। [> হি. √ সুধা]। শুধানো ক্রি. বি. জিজ্ঞাসা করা (এ প্রশ্ন আমাকে শুধিয়ো না)।

শুদ্ধ্যশুদ্ধি

শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতা ও অপবিত্রতা; ভ্রমহীনতা ও ভ্রমযুক্ততা।

শুদ্ধি

শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার।

শুদ্ধাশুদ্ধ

শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্র ও অপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)।

শুদ্ধাচার

শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ। ☐ বিণ. আচারব্যবহার পবিত্র এমন।